মাহবুব সরকার
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৯:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

রোমানকে নিয়ে এ কোন খেলা!

রোমান সানা । ছবি : সংগৃহীত
রোমান সানা । ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞা শিথিল হয়েছে আগেই, ফিরেছেন স্বাভাবিক অনুশীলনেও। সদ্য সমাপ্ত জাতীয় আরচারিতে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন রোমান সানা। ৫ জুলাই সতীর্থ দিয়া সিদ্দিকীর সঙ্গে ঘর বাঁধতে যাওয়া এ তীরন্দাজের জাতীয় দলে ফেরার ইস্যু অবশ্য এখনো গভীর অন্ধকারে ঢাকা! জাতীয় দলে ফেরার ইস্যুতে আপনি কতটুকু আশাবাদী?—প্রশ্নের জবাবে মুখে কুলুপ আঁটলেন রোমান সানা; এ ইস্যুতে কোনো কথাই বলেননি। জাতীয় দলের প্রধান কোচ ফ্রেদেরিক মার্টিন বললেন, বিষয়টি ফেডারেশন কর্মকর্তারা বলতে পারবেন। ফেডারেশন বল ঠেলে দিল ওয়ার্ল্ড আরচারি ফেডারেশনের কোর্টে! এক সতীর্থকে গণ্ডগোল বাঁধিয়ে নিজেই জটিলতায় একসময়কার দেশসেরা আরচার। জাতীয় ও আন্তর্জাতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছিলেন। নিষেধাজ্ঞা কাটলেও কাটেনি রোমান সানা সংক্রান্ত ধূম্রজাল। সম্প্রতি জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে তিন ইভেন্টের মধ্যে দুটি ফাইনাল খেলেছেন; আরেক ইভেন্টে দৌড় শেষ হয়েছে সেমিফাইনালে। এতেই পরিষ্কার জাতীয় দলে খেলার জোর দাবি রাখেন বাংলাদেশ আনসারের এ তীরন্দাজ। ৩১ জুলাই বার্লিনে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রোমান সানাকে দেখা যাবে কি?

উত্তর জানা নেই বাংলাদেশ ফ্রেদেরিক মার্টিনের, ‘এ বিষয়টি আমি বলতে পারব না। আপনি ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারেন, তারাই এ সম্পর্কে পরিষ্কারভাবে বলতে পারবেন।’ ৫৫ বছর বয়সী এ জার্মান কোচ আরও বলেন, ‘রোমান সানা জাতীয় দলের জন্য এখনো গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি বিশ্বাস করি, দেশকে আরও অনেক কিছু দেওয়ার সামর্থ্য আছে এ আরচারের। কিন্তু জাতীয় দলে তার খেলার বিষয়টি আমার হাতে নেই। বিষয়টি কোন পর্যায়ে রয়েছে, সেটি বাংলাদেশ আচারি ফেডারেশন বলতে পারবে।’

জাতীয় আরচারির রিকার্ভ একক ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের রোমান সানা। দিয়া সিদ্দিকীকে নিয়ে মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে উঠলেও রৌপ্য পদকেই সান্ত্বনা খুঁজতে হয়েছে। পুরুষ দলগত ইভেন্টে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। ঘরোয়া শীর্ষ আসরে এমন নৈপুণ্যের পর রোমান সানার জাতীয় দলে ফেরার প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের কাছে। ‘রোমান সানার জাতীয় দলে ফেরার বিষয়টি এখন আর আমাদের হাতে নেই। সে কবে নাগাদ জাতীয় দলে ফিরতে পারবে—সেটা ওয়ার্ল্ড আরচারি ফেডারেশন বলতে পারবে’— বলছিলেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ। এ নিয়ে আপনার শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করেছেন। তারপরও এ প্রসঙ্গে ওয়ার্ল্ড আরচারি ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন? প্রশ্নের উত্তরে কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেছেন, ‘এ প্রশ্নের উত্তরটা আমি দিতে পারব না। এ ইস্যুতে কথা বলতে গেলে জটিলতা বাড়তে পারে।’

বাংলাদেশ আরচারির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত সূত্র কালবেলাকে বলেছে, ‘গণমাধ্যমে রোমান সানার ঘটনা প্রকাশিত হওয়ার পর বিষয়টি ওয়ার্ল্ড আরচারি ফেডারেশনের কর্মকর্তাদের দৃষ্টিতে এসেছে। ওয়ার্ল্ড আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক টম ডিয়েলেন বাংলাদেশ আরচারির বন্ধু হিসেবে পরিচিত। রোমান সানা ইস্যুটি তিনি ভালোভাবেই জানেন। কিন্তু তার অর্থ এই নয় যে, রোমানকে জাতীয় দলে খেলাতে গেলে ওয়ার্ল্ড আরচারি ফেডারেশনের সবুজ সংকেত লাগবে। ওয়ার্ল্ড আরচারি ফেডারেশনের কোর্টে ঠেলে দিয়ে বাংলাদেশ আরচারি ফেডারেশনের কর্মকর্তারা হয়তো খেলা খেলছেন!’ সূত্রটি নিশ্চিত করেছে, রোমান সানাকে জাতীয় দলে ফেরার প্রক্রিয়া অবশ্য শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই হয়তো এ তীরন্দাজকে জাতীয় দলে দেখা যাবে। সেটি হতে পারে বার্লিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নিশপেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X