ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকা সফর করা তারকারা

ঢাকা সফর করা তারকারা

মোহাম্মদ আলীকে দিয়ে শুরু, স্বাধীনতার পর বিভিন্ন সময় ঢাকা সফর করেছেন বিশ্বের আলোচিত ক্রীড়াবিদরা। সে তালিকায় সর্বশেষ সংযোজন এমিলিয়ানো মার্তিনেজ। তারকাদের ঢাকা সফর নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।

মোহাম্মদ আলী

১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে পাঁচ দিনের সফরে ঢাকা আসেন মোহাম্মদ আলী। ১২ বছর বয়সী খুদে বক্সার গিয়াসউদ্দিনের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করেন তিনি। গিয়াসউদ্দিনের পাঞ্চে রিংয়ে লুটিয়ে পড়ে দর্শকদের বিনোদন দিয়েছিলেন মোহাম্মদ আলী। সফরে এ কিংবদন্তিকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। জাতীয় বক্সিং স্টেডিয়ামের নামকরণ করা হয় কিংবদন্তি এ বক্সারের নামে।

জিনেদিন জিদান

২০০৬ সালে ঢাকা সফর করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদান। গ্রামীণ ডানোনের আমন্ত্রণে সফরে আসেন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ের কারিগর। সফরে জিনেদিন জিদানের সম্মানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচের দুই অর্ধে দুই দলের হয়ে খেলেন ফরাসি এ কিংবদন্তি। জিদানের সফরের সঙ্গে সম্পৃক্ত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

মেসির আর্জেন্টিনা

২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকা সফর করে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার জাতীয় দল। সফরে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মেসির দল

৩-১ গোলে জয় পায়। ম্যাচে মেসি গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে তার একটি মুভ গ্যালারির দর্শকদের নাচিয়ে তোলে। ম্যাচে গঞ্জালো হিগুয়াইন ও এঞ্জেল ডি মারিয়া গোল করেন।

হুলিও সিজার

২০২০ সালের জানুয়ারি মাসে ঢাকা সফরে আসেন ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ খেলা গোলরক্ষক হুলিও সিজার। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে তারকা ফুটবলারদের ঢাকা আনার যে পরিকল্পনা করা হয়েছিল, তার অংশ হিসেবে হুলিও সিজারকে আনা হয়েছিল। ঢাকায় ৩০ ঘণ্টা অবস্থান করেন এ তারকা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি।

ক্রিস্টিয়ান কারেম্বু

২০২২ সালের জুনে ঢাকা আসেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ক্রিস্টিয়ান কারেম্বু। বিশ্বকাপ ট্রফি নিয়ে ঢাকা আসেন রিয়াল মাদ্রিদের সাবেক এ ডিফেন্ডার। ২০১৩ সালে বিশ্ব পরিদর্শনের অংশ হিসেবে ঢাকায় এসেছিল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা। বিশ্বকাপজয়ী ফুটবলার ও রাষ্ট্রপ্রধান ছাড়া আসল ট্রফি কারও স্পর্শ করার অনুমতি নেই। এ কারণে ট্রফি নিয়ে ঢাকা আসেন কারেম্বু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন শাখা শনিবার খোলা 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক

শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

১০ লাখ টাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ আপসের দাবি

১০

শূন্য রেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১১

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা : নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

১২

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৩

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

১৫

মধ্যরাতে শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

১৬

পরিস্থিতি সামলাতে আমি খুব দ্রুত এগোচ্ছি : ট্রাম্প

১৭

স্বামীর সঙ্গে অভিমানের জেরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা

১৮

সরকারি কর্মচারীর অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, উৎস নিয়ে প্রশ্ন

১৯

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

২০
X