কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

৩২ দলের অংশগ্রহণে শেষ হলো জমজমাট ‘হোন্ডা ফুটসাল লিগ’

হোন্ডা ফুটসাল লিগের খন্ডচিত্র। ছবি : সংগৃহীত
হোন্ডা ফুটসাল লিগের খন্ডচিত্র। ছবি : সংগৃহীত

দেশব্যাপী বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ডিলারদের ৩২টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে জমজমাট ফুটবল টুর্নামেন্ট ‘হোন্ডা ফুটসাল লিগ’–সিজন ২।

শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির বিএসসি ফুটসাল গ্রাউন্ডে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত ম্যাচে নওগাঁস্থ সরদার হোন্ডা সেন্টারের দল ‘সরদার কিংস এলিভেন’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, ‘হোন্ডা ফুটসাল লিগ’ শুধু এককালীন আয়োজন নয়; এটি দেশের ক্রীড়া সংস্কৃতি ও ফুটবল উন্নয়নে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ধারাবাহিক একটি উদ্যোগ। এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী টুর্নামেন্টে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সুসুমু মরিসাওয়া, চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান, হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধি, সাংবাদিক, ফুটবলপ্রেমী এবং হোন্ডা সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ভবিষ্যতেও আকর্ষণীয় পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে মোটরসাইকেল ব্যবসাকে আরও শক্তিশালী করার পাশাপাশি, ক্রীড়া ও যুব উন্নয়নে দীর্ঘমেয়াদি অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১০

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১২

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৩

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৫

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৮

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৯

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

২০
X