বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০২:৫৪ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

চসিকের আলোকায়নের ‘আঁধার’ কাটছে

৬০০ এলইডি বাতি স্থাপন করা হবে
চসিকের আলোকায়নের ‘আঁধার’ কাটছে

নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ‘আঁধার’ কাটছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গৃহীত আলোকায়ন প্রকল্পের। ‘মডার্নাইজেশন অব সিটি স্ট্রিট লাইট সিস্টেম অ্যাট ডিফারেন্স এরিয়া আন্ডার চট্টগ্রাম সিটি করপোরেশন’ শীর্ষক এ প্রকল্পের আওতায় নগরের ৪১ ওয়ার্ডে ৪৬৬ দশমিক ৭৪ কিলোমিটার সড়কে ২০ হাজার ৬০০টি এলইডি বাতি স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরের প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত আলোকিত হবে এবং ট্রাফিক ও পথচারীদের জন্য কার্যকর ও টেকসই সড়কবাতির সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, ২০১৯ সালের ৯ জুলাই একনেকে অনুমোদন পায় প্রকল্পটি। ২৬০ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার এ প্রকল্পে ঋণ হিসেবে ৮২ দশমিক ২০ শতাংশ অর্থের জোগান দেবে ভারত। তাই ঠিকাদার নিয়োগসহ বিভিন্ন ধাপে দেশটির চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় প্রকল্পটি এতদিন আটকে ছিল। প্রকল্প অনুমোদনের পর দুই বছর করোনা মহামারির কারণে সবকিছু থমকে ছিল। এরপর অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতাসহ নানা কারণে অনিশ্চয়তা দেখা দেয়। সর্বশেষ চলতি বছর ভারতের চূড়ান্ত অনুমোদন মিলেছে। এরপর গত ২১ মে বাংলাদেশের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ সভায়ও অনুমোদন হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার নগরের একটি হোটেলে প্রকল্পের জন্য বাছাই করা ঠিকাদারি প্রতিষ্ঠান শাপার্জি পালনজি অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে চসিকের চুক্তি স্বাক্ষর হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সভাপতিত্ব করবেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ আনুষ্ঠানিকতা শেষেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে এবং দ্রুত প্রকল্পের ভৌত কাজ শুরু হবে।

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী কালবেলাকে বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত

প্রকল্পটি চূড়ান্ত পর্যায়ে এসেছে। প্রকল্পের আওতায় স্থাপন করা বাতিগুলো পাঁচ বছর মেরামত খরচ সংশ্লিষ্ট স্থাপনকারী প্রতিষ্ঠান বহন করবে বিধায় করপোরেশনের রক্ষণাবেক্ষণ খাতে কোনো অর্থ ব্যয় হবে না। এটা চসিকের ইতিহাসে সর্ববৃহৎ আলোকায়ন প্রকল্প, যা চট্টগ্রামের বাসিন্দারা কখনো প্রত্যাশা করেনি। কিন্তু এটা আজ বাস্তবায়নের পথে।

জানা গেছে, এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটির ৪১ ওয়ার্ডে ৪০, ৬০, ১০০ ও ২৫০ ওয়াটের ২০ হাজার ৬০০টি এলইডি বাতি, ২০ হাজার ২৬৭টি জিআই পোল এবং ৫০৭টি কন্ট্রোল সুইচ বক্স বসানো হবে। পাঁচ মিটারের বেশি প্রশস্ত সড়কগুলোতে এসব বাতি লাগানো হবে। এ ছাড়া হাইড্রোলিক বিম লিফটার ও ইলেকট্রিক্যাল ইক্যুপমেন্ট সংগ্রহ করা হবে। প্রকল্প বাস্তবায়ন হলে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক এবং পথচারীদের জন্য কার্যকর ও টেকসই সড়কবাতির আলোক সুবিধা নিশ্চিত করা যাবে। রাত্রিকালীন নগরের সৌন্দর্য, ব্যবসায়িক সুবিধা ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। একই সঙ্গে কমবে কার্বন নির্গমন। এ ছাড়া শক্তি শোষণ সম্পর্কিত পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাফিক ও পথচারীর জন্য রাস্তায় আলোর সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমে সড়কবাতির আলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১১

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৩

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৪

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৫

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৬

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৭

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৮

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৯

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

২০
X