Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ',19,6,27)' at line 1
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ১২:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ
এসসিআরএফের প্রতিবেদন

কংস-ভোগাই খননে জলে ১৩৪ কোটি টাকা

কংস ও ভোগাই নদীতে খনন কাজ চলছে। ছবি: সংগৃহীত
কংস ও ভোগাই নদীতে খনন কাজ চলছে। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে জামালপুরের নালিতাবাড়ী পর্যন্ত কংস ও ভোগাই নদীর ১৫৫ কিলোমিটার খনন প্রকল্প হাতে নেয় বিআইডব্লিউটিএ। ব্যয় ধরা হয় ১৩৪ কোটি ৬৪ লাখ টাকা। প্রকল্প অনুযায়ী, নদী দুটির প্রশস্ততা ৮০ থেকে ১০০ ফুট এবং শুকনো মৌসুমে গভীরতা ৮ থেকে ১০ ফুট হওয়ার কথা। কাগজে-কলমে কাজও শেষ।

তবে সরেজমিন পরিদর্শন ও নদী-তীরবর্তী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নদী দুটির প্রশস্ততা ও গভীরতা মোটেও বাড়েনি। বরং ১৩৪ কোটি ৬৪ লাখ টাকার বেশিরভাগই জলে গেছে। ঢাকার গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের সারমর্ম তুলে ধরা হয়।

পর্যবেক্ষণ প্রতিবেদনে নদী খননে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতার জন্য বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের অদক্ষতা, উদাসীনতা, অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করা হয়েছে। কয়েকটি নদী সরেজমিন পরিদর্শন, প্রকল্প এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা, প্রথম শ্রেণির কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন এবং বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যগুলোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়। শিগগির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এসসিআরএফের প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৯ সালে পুরোনো ব্রহ্মপুত্রের ২২৭ কিলোমিটার খনন শুরু হয়। পাঁচ বছরমেয়াদি এ প্রকল্পে বরাদ্দের পরিমাণ ২ হাজার ৭৬৩ কোটি টাকা। এতে বলা হয়েছিল চলতি বছরের জুন-জুলাইয়ে যমুনা-ব্রহ্মপুত্রের সংযোগস্থল থেকে কিশোরগঞ্জের টোক পর্যন্ত প্রশস্ততা ৩০০ ফুট ও গভীরতা অন্তত ১০ ফুট হবে, এ নৌপথ দিয়ে ঢাকা পর্যন্ত বড় নৌযান চলবে; কিন্তু ময়মনসিংহের বিভিন্ন এলাকা ঘুরে এ নদের অনেক স্থানেই হাঁটুপানি দেখা গেছে। সময়মতো কাজ না করে প্রকল্পের মেয়াদ আরও অন্তত ৩ বছর বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X