বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে ফ্রি যাত্রীসেবার উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে ফ্রি যাত্রীসেবার উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা

অসুস্থ শিশু ও বয়োবৃদ্ধদের বিনামূল্যে গন্তব্যে পৌঁছে দিতে চালু করা হয়েছে ফ্রি যাত্রীসেবা। পটুয়াখালীর বাউফল পৌর ছাত্রদলের এ মানবিক উদ্যোগ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায়।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে আনুষ্ঠানিকভাবে এ ফ্রি যাত্রীসেবার উদ্বোধন করেন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ।

তিনি বলেন, দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। তার প্রতি ভালোবাসা ও দোয়ার অংশ হিসেবেই আমাদের এ ক্ষুদ্র মানবিক উদ্যোগ। যতদিন তিনি পুরোপুরি সুস্থ না হবেন, ইনশাআল্লাহ ততদিন এই ফ্রি যাত্রীসেবা চালু থাকবে।

বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিজান, কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি রিয়াজ, নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পাভেল, পৌর ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, সাজিদ, রেদোয়ান, সাহেদ, সাফিন প্রমুখে এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X