স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানি

২০২৯ নারী ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হিসেবে জার্মানির নাম ঘোষণা। ছবি : সংগৃহীত
২০২৯ নারী ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হিসেবে জার্মানির নাম ঘোষণা। ছবি : সংগৃহীত

২০২৯ নারী ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হিসেবে জার্মানির নাম ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। পোল্যান্ড ও সুইডেন-ডেনমার্কের যৌথ বিডকে পরাজিত করে রেকর্ড আটবারের ইউরোজয়ী জার্মানি স্বাগতিক হওয়ার স্বত্ব ছিনিয়ে নেয়। এ নিয়ে তৃতীয়বারের মতো জার্মানির মাটিতে বসতে যাচ্ছে নারীদের ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর। ২০২৪ সালে পুরুষদের ইউরোও জার্মানিতে হয়েছিল।

২০২৭ নারী বিশ্বকাপের বিডে পরাজিত জার্মানির জন্য ইউরোর আয়োজন অনেকটাই সান্ত্বনার। ফিফা ২৭-এর নারী বিশ্বকাপের জন্য ব্রাজিলকে বেছে নিয়েছে।

ইউরোর স্বত্ব পাওয়ার পর জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) নারী ফুটবলের সহসভাপতি হেইক উলরিচ বলেন, ‘অসাধারাণ, এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। ২০০১ সালের পর আবারও আমরা জার্মানিতে নারী ইউরো আয়োজনের সুযোগ পেয়েছি।’

জার্মানির বিডে ইউরো আয়োজনের জন্য আটটি স্টেডিয়ামের নাম বলা হয়েছে। যার মধ্যে রয়েছে ৭০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মিউনিখের আলিয়াঁজ এরেনা, ৬৬ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ডর্টমুন্ডের ওয়েস্টফালেনস্টেডিয়ন। বাকি স্টেডিয়ামগুলোর ধারণক্ষমতাও ৪৫ হাজার থেকে ৫৪ হাজারের মধ্যে।

জার্মানি বিশ্বাস করে, নারী ইউরোতে ৩১ ম্যাচে তারা মিলিয়নের ওপর টিকিট বিক্রি করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X