স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবল বিশ্বকাপের ড্র : জেনে নিন কোন পটে কারা

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র আজ। ছবি : সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র আজ। ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েক মাস পরই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে খেলবে ৪৮ দল। এরই মধ্যে আসন্ন এই বৈশ্বিক আসরে ৪২ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র।

বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠান। ভেন্যু ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস। এই আয়োজনে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চার পট থেকে একটি করে দল নিয়ে একটি করে গ্রুপ নির্ধারণ হবে। তবে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ও উত্তর আমেরিকার দুই দল একই গ্রুপে পড়বে না। ইউরোপের যেহেতু বেশি দল খেলবে তাই একই গ্রুপে ইউরোপের দল একে অপরের মুখোমুখি হবে।

উদাহরণস্বরূপ পট ওয়ানের ব্রাজিল বা আর্জেন্টিনা পট টু থেকে উরুগুয়ে বা কলম্বিয়াকে পাবে না। পট থ্রি থেকে তাদের গ্রুপে প্যারাগুয়ে আসবে না। কিন্তু পট ওয়ানের ফ্রান্স পট টু থেকে ক্রোয়েশিয়া বা সুইজারল্যান্ড কিংবা পট থ্রি থেকে নরওয়ে বা স্কটল্যান্ডকে পেতে পারে।

পটবিন্যাস:

পট ১ : কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট ২ : ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩ : নরওয়ে, পানামা, মিসর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরিকোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

পট ৪ : জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড ও প্লে-অফ থেকে আসা ৬টি দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১০

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১১

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১২

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৩

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৪

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১৫

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৬

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৭

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৮

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৯

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

২০
X