রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ এএম
অনলাইন সংস্করণ

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

আতিকুর রহমান বকুল। ছবি : সংগৃহীত
আতিকুর রহমান বকুল। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান বকুল নিজের জনপ্রতিনিধির পদ ছাড়লেন। দীর্ঘ ২০ বছরের পুরোনো বিএডিসির সার ডিলারশিপ বাঁচাতে তিনি স্বেচ্ছায় এ পদ থেকে সরে দাঁড়ান।

বকুলের পদত্যাগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতিজা বেগম বরাবর পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও নিজেই।

কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন, জানতে চাইলে মুঠোফোনে চেয়ারম্যান বকুল জানান, গত ২৫ নভেম্বর সরকারের একটি প্রজ্ঞাপনে বলা হয়, বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না। জনপ্রতিনিধি থাকলে ডিলারশিপ বাতিল হয়ে যাবে। এ নিয়ম কার্যকর হবে আগামী ৭ ডিসেম্বর থেকে।

তিনি আরও বলেন,২০ বছর ধরে যে ব্যবসা করে আসছি, সেটা হারাতে চাইনি। তাই স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার মেয়াদ বাকি ছিল মাত্র এক বছর।

এ বিষয়ে ইউএনও খাতিজা বেগম বলেন, চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আমি আবেদনটি ডিডিএলজি বরাবর পাঠিয়ে দিয়েছি। যেন ইউনিয়নের জনগণ সেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য প্যানেল চেয়ারম্যান এখন দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ৯ হাজার ৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আতিকুর রহমান বকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা হামিদুর রহমান পান ৭ হাজার ২০০ ভোট।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১০

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১১

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১২

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৩

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৪

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১৫

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১৬

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১৭

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৮

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৯

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X