কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ এএম
অনলাইন সংস্করণ

নতুন প্রজন্ম শান্তিপূর্ণ রাজনীতি প্রত্যাশা করে : ইশরাক

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ইশরাক হোসেন। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ইশরাক হোসেন। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়ে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার সংঘাতে দেশকে আর পিছিয়ে পড়তে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, দেশের মানুষ মারামারি-হানাহানি নয়, শান্তি ও স্থিতিশীলতা চায়, নতুন প্রজন্মও একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর সূত্রাপুরের কলতা বাজারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক জানান, বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রক্রিয়া চলমান রয়েছে। খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দেশে এসে বেগম জিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং তাকেই সম্ভবত খালেদা জিয়াকে সঙ্গে করে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে দেখা যাবে।

তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি কারাবরণ করেছেন, উচ্ছেদ হয়েছেন, তবু জাতীয় স্বার্থে কখনো আপস করেননি।

নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, আমরা চাই একটি সুষ্ঠু, সঠিক ও স্বচ্ছ নির্বাচনব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হোক। ক্ষমতার লড়াইয়ের কারণে দেশ বারবার পিছিয়ে যাক—এটি আমরা কেউই চাই না। দেশে মারামারি, হানাহানি, কাটাকাটি—নতুন প্রজন্ম এসব দেখতে চায় না এবং আমরাও চাই না। আমরা সবাই শান্তি চাই।

ঢাকা-৬ নির্বাচনী এলাকার মানুষ তার পরিবারের সঙ্গে আত্মিকভাবে যুক্ত উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের সমর্থন কামনা করেন তিনি।

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ইশরাক হোসেন বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দল-মতনির্বিশেষে সবাই তার সুস্থতার জন্য দোয়া করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X