বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদ।

মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি জেলার আহ্বায়ক অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদ জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দুই বছরের অন্তর্বর্তীকালীন সরকার ৪৮ বছরের জন্য বন্দরের চুক্তি করছে। এটা কোনো শুভ লক্ষণ নয়। এই চুক্তি জনসমাগমে প্রকাশ করা হয়নি। জনগণের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় অবিলম্বে এই চুক্তি বাতিলেরও দাবি জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে মিছিল বের করা হয়। মিছিলটি অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X