কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
প্রিন্ট সংস্করণ
ফেসবুক পোস্টে সারজিস

প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান

প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান

প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজদের থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম। গতকাল সোমবার ফেসবুকে তার ভেরিফায়েড প্রোফাইলে এ পরামর্শ দিয়ে নিজের বিষয়ে কয়েকটি সতর্কতা জানিয়ে পোস্ট দেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। এখন জনপ্রিয় এ নেতাদের পরিচিতজন ও ‘সমন্বয়ক’ বা ‘সহসমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, অনৈতিক সুযোগ-সুবিধা নেওয়ার ঘটনাও ঘটছে। সেসব বিষয় নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্ট দেন সারজিস আলম।

পোস্টে তার সঙ্গে ছবি দেখিয়ে কেউ অনৈতিক কোনো সুবিধা দাবি করলে তাতে পাত্তা না দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। ‘আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা’ শিরোনামে লেখা পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, ‘আমার সাথে কারও ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয়। কেউ যদি আমার সাথে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই।’

ব্যক্তিগতভাবে সুপারিশ পছন্দ করেন না জানিয়ে লেখেন, ‘যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক। কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি। অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সাথে যায় না।’ তিনি আরও লেখেন, ‘কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন—সরাসরি আমার সাথে কথা বলিয়ে দিতে। তখনই সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন। প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১০

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১১

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১২

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৩

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৫

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৬

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৭

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৮

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

১৯

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

২০
X