কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

কালাদহ আনসার ক্লাবের সাফল্য হবে সারা দেশের মডেল : মহাপরিচালক

ময়মনসিংহে দরবার গ্রহণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি : কালবেলা
ময়মনসিংহে দরবার গ্রহণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলবাড়িয়ার কালাদহে আনসার-ভিডিপির কালাদহ ক্লাবের কার্যক্রম সারা দেশের মডেল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী কালাদহ আনসার-ভিডিপি ক্লাব পরিদর্শনকালে তিনি এই আশার কথা জানান।

এর আগে তিনি ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন ও সর্বস্তরের সদস্যদের দরবার ও মতবিনিময় করেন।

সাজ্জাদ মাহমুদ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা কার্যালয়সহ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি দেশের সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই বৃহৎ বাহিনীকে নতুন বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।

কালাদহ ক্লাব পরিদর্শনকালে তিনি বলেন, কালাদহ ভিডিপি মডেল বাংলাদেশের সব জায়গায় পৌঁছে দিতে পারলে আমাদের আর পেছনে তাকাতে হবে না। বাংলাদেশ পুনর্জম্মের যে সুযোগ তৈরি হয়েছে তাতে কালাদহ মডেল অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে আগামীতে সকল সদস্যদের অনুপ্রাণিত করতে অবদান রাখবে।

তিনি আরও বলেন, কালাদহ অভিজ্ঞতা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আর্থ সামাজিক উন্নয়নে কালাদহ আনসার-ভিডিপি ক্লাব হবে সারা দেশের ভিডিপি সক্ষমতার মডেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১২

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৩

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১৪

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৫

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৬

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৭

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৮

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৯

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

২০
X