ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনী প্রস্তুত : কুমিল্লা রেঞ্জের পরিচালক

মৌলিক প্রশিক্ষণ শেষে অংশ নেওয়া আনসার সদস্যদের সঙ্গে কুমিল্লা রেঞ্জের পরিচালক মাহবুবুর রহমান। ছবি : কালবেলা
মৌলিক প্রশিক্ষণ শেষে অংশ নেওয়া আনসার সদস্যদের সঙ্গে কুমিল্লা রেঞ্জের পরিচালক মাহবুবুর রহমান। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক মাহবুবুর রহমান বলেছেন, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ আনসার বাহিনী প্রস্তুত রয়েছে। গুরুত্বপূর্ণ এ নির্বাচন আনসার বাহিনীর জন্য অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে একটি চ্যালেঞ্জিং নির্বাচন।

বুধবার (১৯ নভেম্বর) সকালে ফেনীর মহিপালে জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আনসারদের মৌলিক প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, এ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার সারা দেশে তরুণ প্রজন্মের শিক্ষিত বেকার উদ্যমী যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছে। এই প্রশিক্ষণকে দেশের কাজে লাগাতে হবে। বেকার যুবকদের নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার আনসার ভিডিপির সদস্যদের কম্পিউটার, সেলাই, অস্ত্রসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তুলছে।

মাহবুবুর রহমান বলেন, আগামী নির্বাচনে সারাদেশে সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্র মনিটরিং করা হবে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অত্র এলাকায় অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই সমস্ত কেন্দ্রে পৌঁছে যাবে। এ সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার অথবা দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তার কাছে ম্যাসেজ চলে যাবে।

তিনি আরও বলেন, আপনাদের মনে রাখতে হবে, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারা আনসার বাহিনীর প্রধান চ্যালেঞ্জ। আমরা আনসার বাহিনী যদি সুষ্ঠুভাবে প্রতিটি কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। কেন্দ্রে দায়িত্বে থাকা অন্য বাহিনীও তাদের দায়িত্ব পালনে সাহস পাবে। আনসার বাহিনীর আন্তরিকতা ও পরিশ্রম একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব।

অনুষ্ঠান থেকে ৬টি জেলার বিভিন্ন উপজেলার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কুমিল্লা রেঞ্জ পরিচালক।

এ সময় ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দিন এবং জেলা অ্যাডজুটেন্ট বিবি কুলসুমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১ হাজার ৫০০ প্রশিক্ষণার্থীকে পুরস্কার দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১০

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১১

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১২

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৩

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৪

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৫

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৬

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৭

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৮

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০
X