বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০২:০১ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৬:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

আইনের নামে বেআইনি কাজ করছে সরকার -আমীর খসরু

আইনের নামে বেআইনি কাজ করছে সরকার -আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান ও ডা. জুবাইদার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, তা বিচার বিভাগের রায় নয়। এটি একটি ফ্যাসিস্ট রেজিমের রায়। বিচার বিভাগ এখন পুলিশের এক্সটেনশন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা দেওয়ার প্রতিবাদে এই সভার আয়োজন করে জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদ। সংগঠনের চেয়ারম্যান আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. বোরহানউদ্দিন খান, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক কামরুল আহসান, জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক এমতাজ হোসেন, কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ইয়ারুল কবির, আব্দুল্লাহিল মাসুদ, প্রকৌশলী রুহুল আলম, ড. তোজাম্মেল হোসেন প্রমুখ।

14-

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের আধুনিক শিক্ষা বিপ্লবের অগ্রদূত উল্লেখ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। গতকাল শুক্রবার চাঁদপুর সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে। আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত-বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তার পথ ধরেই মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X