কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০২:০১ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

লন্ডনের ড্যাজলিং ডনের সম্পাদক হলেন দুলাল আহমদ চৌধুরী

লন্ডনের ড্যাজলিং ডনের সম্পাদক হলেন দুলাল আহমদ চৌধুরী

বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী যুক্তরাজ্য থেকে প্রকাশিত ডেইলি ড্যাজলিং ডন পত্রিকায় সম্পাদক পদে যোগ দিয়েছেন। ইংরেজি এ পত্রিকাটি বর্তমানে লন্ডন থেকে প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হচ্ছে। তবে পর্যায়ক্রমে নিউইয়র্ক, টরন্টো ও প্যারিস থেকে একযোগে প্রকাশের পরিকল্পনা রয়েছে। জুন মাসের শুরুতে যাত্রা করে মাত্র এক মাসের মধ্যে ইংল্যান্ড, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি পাঠক মহলে সাড়া ফেলতে সক্ষম হয় পত্রিকাটি।

এক সময়ের সাহসী রিপোর্টার দুলাল আহমদ চৌধুরী সর্বশেষ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবকণ্ঠের সম্পাদক ছিলেন। ড্যাজলিং ডনে যোগদান সম্পর্কে তিনি বলেন, ব্রিটেনসহ ইউরোপ-আমেরিকায় অবস্থানরত শতভাগ পেশাদার বাংলাদেশি সাংবাদিকদের মালিকানায় পত্রিকাটি প্রকাশ করা হচ্ছে। প্রকাশক মুনজের আহমদ চৌধুরীসহ উদ্যোক্তারা সবাই তৃণমূল থেকে উঠে এসে দেশে-প্রবাসে প্রতিষ্ঠা পাওয়া সাংবাদিক। ইংল্যান্ড-আমেরিকায় বাংলাদেশিদের মালিকানায় ব্যতিক্রমী এ উদ্যোগ পশ্চিমা দেশগুলোতে দেশের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি যারা সেসব দেশের মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের আরও সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে ইউরোপ-আমেরিকায় বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মকে দেশের প্রতি আকৃষ্ট করতে সহায়তা করবে।

দুলাল আহমদ চৌধুরী নব্বইযের দশকের শুরুতে সাংবাদিকতায় যুক্ত হন। কাজ করেন সিলেটের প্রাচীনতম সংবাদপত্র যুগভেরী ও আলোচিত দৈনিক আজকের সিলেটে। ১৯৯৮ সালে পাড়ি দেন ঢাকায়। একসময় বাংলাদেশের বহুল আলোচিত সংবাদপত্র আমাদের সময়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে পর্যায়ক্রমে চিফ রিপোর্টার, হেড অব নিউজ ও সর্বশেষ সহযোগী সম্পাদক ছিলেন। তিনি দৈনিক জাগরণের নির্বাহী সম্পাদক, বাংলা ট্রিবিউনের চিফ নিউজ এডিটর, দৈনিক বর্তমানের যুগ্ম সম্পাদক এবং দৈনিক মাতৃভূমির সিনিয়র রিপোর্টারের দায়িত্ব পালন করেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সন্তান শিক্ষানুরাগী দুলাল আহমদ চৌধুরী নিজের এলাকা ও ঢাকার একাধিক কলেজ-স্কুল পরিচালনা পরিষদেও যুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 

স্কুলে পিরিয়ড নিয়ে আর নয় দুশ্চিন্তা, সোফি বাংলাদেশের 'মনের কথা'য় থাকছে পরামর্শ

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

রাত ১টার মধ্যে ঢাকাসহ ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই: আ.লীগ নেতা

মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

চলচ্চিত্র বাছাই কমিটিতে বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর

১০

বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে ২ বইয়ের মোড়ক উন্মোচন

১১

মাঠে নামার আগেই ফিফার কাছে ধাক্কা খেল ফ্রান্স

১২

মেসিকে ‘বাজে অভিনেতা’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী

১৩

তুরস্কের যৌথ উদ্যোগে ‘ড্রোন কারখানা’ নির্মাণ হচ্ছে বাংলাদেশে

১৪

বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬

১৫

ফার্মেসি মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

১৬

কর্মস্থলে অনুপস্থিত, চাকরি গেল ৪ পুলিশ কর্মকর্তার

১৭

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার বাড়াল ইসি, গেজেট জারি 

১৮

শিক্ষার্থীকে উড়ন্ত বিমানে রেখেই ঝাঁপ দিয়ে প্রশিক্ষক পাইলটের আত্মহত্যা

১৯

চেকপোস্টের সামনে দুর্ধর্ষ ডাকাতি, জাপান ফেরা হলো না প্রবাসী পরিবারের

২০
X