কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০২:০১ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

চলতি নির্বাচন ব্যবস্থা অকার্যকর : সিপিবি

চলতি নির্বাচন ব্যবস্থা অকার্যকর : সিপিবি

চলতি নির্বাচন ব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তারা বলেন, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এখন গণমানুষের প্রধান দাবি। এর কোনো বিকল্প নেই। কাজেই এ দাবি মেনে নিয়ে সরকারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।

গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে এক সমাবেশে তারা এসব কথা বলেন।

হামলা-মামলা দিয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না—এমন হুঁশিয়ারি উচ্চারণ করে সিপিবি নেতারা বলেন, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিয়ে সে সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করতে হবে। আমেরিকা বা ভারতের কথায় নির্বাচন হবে, নাকি দেশের জনগণের কথায়—এমন প্রশ্ন তোলেন তারা। সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী অপশক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, জনমত উপেক্ষা করার পরিণতি ভালো হয় না।

দলটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান শ্রমিকনেতা মাহবুব আলম, কেন্দ্রীয় নেতা ডা. সাজেদুল হক রুবেল, হাফিজুল ইসলামসহ অনেকে।

সমাবেশে নেতারা বলেন, বিনা ভোটের অগণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করে, সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সমাবেশে মোহাম্মদ শাহ আলম বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। প্রয়োজনে বদল করতে হবে।

সমাবেশ থেকে সেপ্টেম্বরে জেলা উপজেলায় জনসভা এবং ভোট ও ভাতের দাবিতে গণজাগরণ কর্মসূচির ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X