কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:২২ এএম
প্রিন্ট সংস্করণ

সহায়-সম্পত্তি পুড়িয়ে ক্ষমতায় আসা যায় না - তথ্যমন্ত্রী

সহায়-সম্পত্তি পুড়িয়ে ক্ষমতায় আসা যায় না - তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে, মানুষ পুড়িয়ে, সহায়-সম্পত্তি পুড়িয়ে সর্বোপরি পবিত্র কোরআন পুড়িয়ে তাদের পক্ষে কখনোই ক্ষমতায় আসা সম্ভব নয়। এ কারণে বিএনপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের তো পাকিস্তানপ্রীতি আছে। তিনি কিছুদিন আগে বলেছেন, পাকিস্তানই ভালো ছিল। পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই একমাত্র পাকিস্তান ছাড়া। আমার প্রশ্ন, তারা পাকিস্তানকে কেন অনুসরণ করেন। যাদের এত পাকিস্তানপ্রীতি, তারা প্রয়োজনে পাকিস্তান চলে যেতে পারেন। তা-ও যদি পাকিস্তান তাদের গ্রহণ করে আর কী!

এদিকে, গতকাল জাতীয় প্রেস ক্লাব আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ১৫ আগস্টের ধারাবাহিকতায় বিএনপি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে তারা বাংলাদেশকে বিদেশিদের ক্রীড়াক্ষেত্রে পরিণত করতে চান। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন এ বি তাজুল ইসলাম এমপি। সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। আরও বক্তব্য দেন বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাসসের সাবেক এমডি আজিজুল ইসলাম ভূঁইয়া, বিএফইউজে সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি সুভাষ চন্দ বাদল। পরিচালনায় ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সেমিনার, মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াজোঁ উপকমিটির আহ্বায়ক জুলহাস আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১০

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১১

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১২

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৩

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৪

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৫

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৬

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৭

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৮

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৯

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

২০
X