কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৪০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধু হত্যায় জিয়ার ভূমিকা পরিষ্কার ছিল

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বিচারপতি মানিক
বঙ্গবন্ধু হত্যায় জিয়ার ভূমিকা পরিষ্কার ছিল

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মোশতাক-জিয়ার ভূমিকা নিয়ে তদন্ত শেষে খন্দকার মোশতাকের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেলেও মৃত্যুর কারণে বিচার শুরু হওয়ার আগেই তার নাম বাদ দেওয়া হয়। তদন্তকালে জিয়ার ভূমিকাও পরিষ্কার হয়ে উঠেছিল; কিন্তু অনেক আগেই মৃত্যুর কারণে তাকে আসামি করা হয়নি।

জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে ‘ফিরে দেখা ১৯৭৫ সালের ১৫ আগস্ট’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় জাদুঘরের এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী।

শামসুদ্দিন চৌধুরী বলেন, শক্তিশালী তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যায় বিদেশি রাষ্ট্র ও তাদের গোয়েন্দা সংস্থা, এমনকি রাজনীতিকের ভূমিকা খতিয়ে দেখা উচিত। যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিক, রাষ্ট্র হিসাবে পাকিস্তান এবং তাদের সামরিক গোয়েন্দা সংস্থা, আইএসআই এবং চীন বঙ্গবন্ধু হত্যা যড়যন্ত্রে যুক্ত ছিল।

ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন, গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের ও গবেষক আশরাফুন নাহার ও ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১০

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১১

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১২

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৩

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৪

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৫

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৭

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৮

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

১৯

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

২০
X