স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

গুঞ্জন উড়িয়ে মিরপুরে হাজির হন আমিনুল ইসলাম। ছবি : বিসিবি
গুঞ্জন উড়িয়ে মিরপুরে হাজির হন আমিনুল ইসলাম। ছবি : বিসিবি

অস্থির সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওযার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর মধ্যেই একজন বোর্ড পরিচালকের 'রহস্যময়' পদত্যাগ, আবার আরেক বোর্ড পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ; সব মিলিয়ে এখন বেশ টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট।

এর মধ্যেই আবার রোববার (২৫ জানুয়ারি) রাতে নতুন গুঞ্জন শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের সর্বত্র ছড়িয়ে পড়ে যে, দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটের প্রধান কর্তা অস্ট্রেলিয়ায় মেলবোর্নে পরিবারের কাছে চলে গেছেন, এমন দাবিও করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়েই সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুরের বিসিবি কার্যালয়ে স্বশরীরে হাজির হন আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ রেফারিদের উন্নত প্রশিক্ষণের জন্য আয়োজিত এক কর্মশালায় যোগ দেন তিনি। যেখানে বেশ হাস্যোজ্জলও দেখা যায় তাকে। তবে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ায় চরম বিরক্তি প্রকাশ করেন তিনি।

এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, 'আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি? ডু আই ওয়ার্ক অ্যাট দা বিসিবি? আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের কেন এত আগ্রহ?' পরে বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?'

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। পরিবার অনেক বছর ধরেই থিতু হয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরও কয়েক দফায় মেলবোর্ন গেছেন তিনি। সেখান থেকে অনলাইনে অফিসও করেছেন। আবার সেখানে গেলেও তাই প্রশ্ন বা বিস্ময়ের কিছু এমনিতে থাকার কথা নয়। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে না যাওয়াসহ সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে এই মুহুর্তে বেশ আলোচিত দেশের ক্রিকেট। যে কারণেই বুলবুলের দেশত্যাগ নিয়ে রীতিমতো হৈ-চৈ শুরু হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X