শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

কাউন্সিলর মির্জা আসলাম মারা গেছেন

কাউন্সিলর মির্জা আসলাম মারা গেছেন

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ১টার দিকে মির্জা আসলাম মারা যান। তার বয়স হয়েছিল ৫০ বছর। মির্জা আসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চাচাতো ভাই। পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা আসলাম লিভার সিরোসিস ও ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

গতকাল রোববার বাদ জোহর রাজধানীর শাজাহানপুরের শহীদবাগে জানাজার পর শাহজাহানপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মেয়র শেখ ফজলে নূর তাপস ও করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার জানাজায় অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামসহ রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।

মির্জা আসলামের মৃত্যুতে গতকাল রোববার এক দিনের ছুটি ঘোষণা করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সংস্থার সচিব আকরামুজ্জান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জা আসলামের বিদেহী আত্মার মাগফিরাত, শান্তি কামনায় ও তার প্রতি সম্মান দেখিয়ে প্রচলিত প্রথা অনুযায়ী রোববার দক্ষিণ সিটির নিয়ন্ত্রণাধীন সব কার্যালয়ে পূর্ণ দিবস ছুটি থাকবে।

এদিকে মির্জা আসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, প্রয়াত কাউন্সিলর মির্জা আসলাম আসিফ অমায়িক, ভদ্র ও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করেছেন। এলাকার উন্নয়নের জন্য তিনি অত্যন্ত তৎপর ছিলেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১০

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১১

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১২

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৩

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১৪

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৫

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৬

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৭

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৮

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৯

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

২০
X