কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০২:৫৪ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১১:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকায় সৌদির হজ-ওমরাহ বিষয়ক মন্ত্রী

ঢাকায় সৌদির হজ-ওমরাহ বিষয়ক মন্ত্রী

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। গতকাল মঙ্গলবার রাতে নিজস্ব ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। ওই সময় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান তাকে স্বাগত জানান। সৌদির মন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সদস্যরাও রয়েছেন।

ড. তৌফিক আল-রাবিয়াহর এটি প্রথম বাংলাদেশ সফর। এ সফরে ওমরাহ ব্যবস্থার উন্নয়ন এবং দুই পবিত্র মসজিদে সফরকারীদের সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করাই লক্ষ্য বলে জানা গেছে। সৌদি আরবের ভিশন-২০৩০ নিয়েও সফরকালে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ঢাকায় ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি হজমন্ত্রীর সঙ্গে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর চলমান এই সফরে হয়তো তাদের দেশের ওমরাহ ব্যবস্থাপনাসহ মক্কা ও মদিনায় পবিত্র দুই মসজিদের দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশের পক্ষ থেকেও হজ ও ওমরার বিষয়ে হাজিদের কষ্ট লাঘবে কিছু প্রস্তাবনা তুলে ধরা হবে।

হজ এজেন্সি মালিকদের সংগঠন ‘হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নেতারা জানিয়েছেন, মুজদালিফা থেকে মিনায় আসার পর হাজিদের জামারায় (শয়তানকে পাথর মারার স্থান) পাঠানো হয়। এতে ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস রোদে কয়েক কিলোমিটার হাঁটার পর বয়স্ক হাজিরা অসুস্থ হয়ে পড়েন। তাই বয়স্ক হাজিদের মুজদালিফা থেকে মিনায় আসার পর তাঁবুতে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি আলোচনার জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আজ সকাল ১০টায় সৌদির হজমন্ত্রী ও প্রতিনিধি দলের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর যৌথ সংবাদ সম্মেলন হবে। দুপুর ১টায় সৌদির মন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এই সফরে সৌদি হজমন্ত্রী হজ ও ওমরাহ সংক্রান্ত অ্যাপস ‘নুসুক’ উদ্বোধন করতে পারেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X