কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৫১ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

ফকিরও পান্তা খায় না, উল্টো ইংরেজি শোনায় - মতিয়া চৌধুরী

ফকিরও পান্তা খায় না, উল্টো ইংরেজি শোনায় - মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ঢাকা শহর বা গ্রামের কোথাও ফকিরকে পান্তা ভাত দিলে তারা খেতে চায় না। উল্টো ইংরেজি শোনায়, বলে আমার তো গ্যাস্ট্রিক। আমি পান্তা ভাত খাইতে পারি না।

গতকাল শনিবার ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ১৫ আগস্ট কালরাত ও ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ভয়াল গ্রেনেড হামলা স্মরণে ‘আগস্ট ট্র্যাজেডিস: ওল্ড এনিমাস নোভেল ভেইল’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এখন আর পুরোনো কাপড় বিক্রি হয় না, ক্রেতাও পাওয়া যায় না উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্নকে তার কন্যা শেখ হাসিনা একে একে বাস্তবায়ন করছেন। এখানে আমি বলতে চাই—আপনি হেলিকপ্টার দিয়ে যান, রাস্তা দিয়ে যান বা গাড়ি দিয়ে যান, এখন কোনো কুঁড়েঘর দেখতে পাবেন না। এখন লাল-সবুজের ঘর আপনাদের চোখে পড়বে।

আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরের সভাপতিত্বে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাকিয়া নূর লিপিও বক্তব্য দেন।

১৫ আগস্টের সেই ভয়াল রাতের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী শেখ আব্দুর রহমান রমা। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, চীন, কসোভো, আর্জেন্টিনা, ভিয়েতনাম, তুরস্কসহ প্রায় ৩০টি দেশের দূতাবাসের প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১০

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১১

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১২

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৫

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৬

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৭

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৮

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

১৯

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

২০
X