নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়নে বিএনপির কোনো বিকল্প নেই : আবদুল আউয়াল মিন্টু

ফেনী সোনাগাজী উপজেলার কারামতিয়া বাজারে আয়োজিত এক পথসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু | ছবি : কালবেলা
ফেনী সোনাগাজী উপজেলার কারামতিয়া বাজারে আয়োজিত এক পথসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু | ছবি : কালবেলা

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও সার্বিক উন্নয়নের জন্য বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, একমাত্র বিএনপিই এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সক্ষম, এর বিকল্প নেই।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ফেনী সোনাগাজীর কারামতিয়া বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলেই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রতিপক্ষ রাজনৈতিক দল জনসমর্থনে পিছিয়ে থাকলেও কূটকৌশল ও ষড়যন্ত্রে এগিয়ে রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে এবং বিএনপি সরকার গঠন করলে দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়নে কোনো কার্পণ্য করা হবে না। শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থাসহ মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।

পথসভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, আবুল কালাম চেয়ারম্যান এবং সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X