কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৯:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

কংগ্রেসম্যানদের চিঠি আমাদের কাছে গুরুত্বহীন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কংগ্রেসম্যানদের চিঠি আমাদের কাছে গুরুত্বহীন। এ চিঠির সত্যতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

কংগ্রেসম্যানদের চিঠি নিয়ে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, আমরা আগে দেখেছি বিএনপি কংগ্রেসম্যানের ভুয়া চিঠি প্রকাশ করেছে। কংগ্রেসম্যানদের দু-চারজন চিঠি দিতেই পারেন। সে বিষয়ে শুধু বাংলাদেশেই খবর হয়, পৃথিবীর অন্য কোনো দেশে খবর হয় না। আমাদের দেশের সাংবাদিকরা এগুলো ছাপান এবং এ বিষয়ে কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনলে আমার কাছে মনে হয়, উনি এফআরসিএস পাস করেছেন। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন খালেদ জিয়ার অবস্থা স্থিতিশীল আর মির্জা ফখরুল গলা ফাটিয়ে বলেন, খালেদা জিয়া জীবন-মরণের সন্নিকটে। খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে বিএনপি। এটি খালেদা জিয়ার জন্য চরম অপমানজনক।

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ কেন্দ্র করে ২০টির বেশি ম্যুরাল ভাঙা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা বঙ্গবন্ধুর ম্যুরালও ভাঙচুর করেছে। তাহলে এটিই ধরে নিতে হয়, বিএনপি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি কোনোটিই মানে না।

সংবাদ প্রচারে হস্তক্ষেপ করছে না সরকার : স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্র এবং সাংবাদিকবান্ধব বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক। এই সেক্টরের মান উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। সরকারি দলের আহসানুল ইসলাম টিটোর প্রশ্নে মন্ত্রী বলেন, কোনো সংবাদপত্র বা অনলাইন পোর্টালের বিরুদ্ধে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X