কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৩ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

দুই জঙ্গি গ্রেপ্তার

দুই জঙ্গি গ্রেপ্তার

রাজধানীতে পৃথক অভিযানে দুই পলাতক জঙ্গিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন জেএমবি সদস্য গোলাম সারোয়ার রাহাত ওরফে মামুন ওরফে আবদুল্লাহ আল মামুন ওরফে লিটন ও নব্য জেএমবির সদস্য মিজানুর রহমান।

এটিইউর পুলিশ সুপার (অপারেশনস, মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ ছানোয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার উত্তরা থেকে জেএমবির সদস্য গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করা হয়। প্রায় একই সময় এটিইউর আরেকটি দল ভাটারা থানার সোলমাইদ এলাকা থেকে নব্য জেএমবির আরেক সদস্য মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। এটিইউ জানিয়েছে, ২০১৪ সালে হাতিরঝিল এলাকা থেকে গোলাম সারোয়ার ও তার সহযোগী জিয়াউল ইসলাম ওরফে জিকুকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের কাছ থেকে অস্ত্র-গুলি, তাদের ব্যবহৃত গাড়ি থেকে ডেটোনেটর ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক তিনটি মামলা করা হয়। গোলাম সারোয়ারকে এর আগে ২০১০ সালে রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১০

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১১

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১২

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৩

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৪

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৫

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

১৬

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

১৭

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

১৮

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

১৯

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

২০
X