কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আজ ঢাকা-নেপিদো বৈঠক

বাংলাদেশের শরণার্থীশিবিরে রোহিঙ্গারা। ছবি : সংগৃহীত
বাংলাদেশের শরণার্থীশিবিরে রোহিঙ্গারা। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনের আগে পাইলট প্রকল্পের আওতায় স্বেচ্ছায় প্রত্যাবাসনে ইচ্ছুক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ বিষয়ে মিয়ানমারের সামরিক সরকার রাজি হলেও প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে থমকে আছে পরীক্ষামূলক প্রত্যাবাসন। ফেরত পাঠানোর প্রক্রিয়ায় গতি ফেরাতে আজ সোমবার ঢাকা-নেপিদো মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক প্রত্যাবাসন নিশ্চিতের লক্ষ্যে দু’দেশের মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠকটি হতে যাচ্ছে। এতে অংশ নিতে গত শনিবার নেপিদো গেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনু বিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোহিঙ্গা প্রত্যাবাসনে শুরু থেকেই সরকার জোর তৎপরতা চালাচ্ছে। দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি চীনের মধ্যস্থতায় ত্রিদেশীয় উদ্যোগসহ আন্তর্জাতিক সব ফোরামেই ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় চলছে বেইজিংয়ের মধ্যস্থতায় ডিসেম্বরের মধ্যে প্রত্যাবাসনে ইচ্ছুক রোহিঙ্গাদের পরীক্ষামূলক ফেরত পাঠানোর প্রক্রিয়া। শুরু থেকেই সরকার স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের অঙ্গীকার বাস্তবায়ন করে যাচ্ছে। এবারের বৈঠকে নিজ গ্রামে ফিরে যাওয়ার বিষয়ে মিয়ানমারকে যেন রোহিঙ্গারা আস্থায় নিতে পারে, সে ব্যাপারে জোর দেবে বাংলাদেশ। এই বৈঠকের পর মিয়ানমারের একটি প্রতিনিধিদল প্রত্যাবাসনে ইচ্ছুক রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করতে কক্সবাজার আসবে বলে জানা গেছে।

জানা যায়, পরীক্ষামূলক প্রত্যাবাসনে ইচ্ছুক এমন তিন হাজারের বেশি রোহিঙ্গার তালিকা করেছে সরকার। এদের মধ্য থেকে প্রত্যাবাসন শুরু হলে প্রথম ব্যাচে হাজারখানেক রোহিঙ্গাকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ একই পরিবার এবং এলাকার রোহিঙ্গাদের পাঠানোর পক্ষে। প্রথম ব্যাচে কতজনকে নেওয়া হবে সেটি মিয়ানমারের ওপর নির্ভর করছে। ডিসেম্বরের মধ্যে প্রত্যাবাসন শুরু করতে এ ধরনের বৈঠক চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১০

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১১

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১২

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৩

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৪

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৫

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৭

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৮

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৯

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

২০
X