কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার মতো কৌশল কি ইরানের ক্ষেত্রেও খাটাবে যুক্তরাষ্ট্র?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন উঠেছে। এই একই কৌশল কি ইরানের ক্ষেত্রেও ব্যবহার করতে পারে ওয়াশিংটন? বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ‘বিশ্ব বদলে যাচ্ছে’। তার এ মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পাল্টে যাচ্ছে।

ভেনেজুয়েলায় তেলবাহী জাহাজ আটক, সমুদ্র নিয়ন্ত্রণ ও সরাসরি শক্তি প্রয়োগ করে যুক্তরাষ্ট্র। এতে অনেকেই মনে করছেন, লাতিন আমেরিকার মতো মধ্যপ্রাচ্যসহ অন্য অঞ্চলেও একই ‘মডেলের’ পদক্ষেপ নেওয়া হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী যে আন্তর্জাতিক ব্যবস্থা এতদিন চালু ছিল, ট্রাম্প প্রশাসনের নীতিতে সেটি দুর্বল হয়ে পড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সংস্থাগুলোকে তারা মার্কিনবিরোধী ও অকার্যকর বলে মনে করছে। ট্রাম্প নিজেও জানিয়েছেন, তার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের চেয়ে ব্যক্তিগত বিচারবোধ ও বাস্তব হিসাবের ওপর নির্ভর করে।

ইরান নিয়ে উদ্বেগ

ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। এতে করে ভেনেজুয়েলার ঘটনার পর ইরানও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

ওয়াশিংটনের বিশ্লেষক থমাস ওয়ারিক মনে করেন, ভেনেজুয়েলা ও ইরানকে একেবারে একইভাবে দেখা হচ্ছে না। ভেনেজুয়েলা বিষয়টি যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধ নীতির অংশ, আর ইরান যুক্ত আছে পারমাণবিক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুর সঙ্গে। তবে তিনি সতর্ক করে বলেন, এর মানে এই নয় যে ইরান নিরাপদ।

তার মতে, ট্রাম্প চাইলে নৌ অবরোধের বদলে আরও কঠোর পথ বেছে নিতে পারেন—যেমন ইরানের রেভ্যুলুশনারি গার্ডের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। ২০২০ সালে কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনাও ট্রাম্পের ‘অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা’ দেখায়।

আইনি বিতর্ক

আরেক বিশ্লেষক প্যাট্রিক ক্লসন বলেন, ভেনেজুয়েলার তুলনায় ইরানের জাহাজ আটক করা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি জটিল। তবে তার দাবি, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ভুয়া পতাকা ব্যবহার করলে ইরানি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ যুক্তরাষ্ট্রের হাতে আছে।

অন্যদিকে গবেষক রাদওয়ান জিয়াদে সতর্ক করেছেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করলে যুক্তরাষ্ট্র নিজেই সেই আইনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এতে রাশিয়া ও চীনের মতো দেশগুলোও নিজেদের স্বার্থে আগ্রাসী হওয়ার সুযোগ পাবে।

বিশ্লেষকদের আশঙ্কা, ভেনেজুয়েলার প্রভাব ভবিষ্যতে ইরানসহ অন্য সংকটপূর্ণ অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১০

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১১

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১২

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৩

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৪

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

২০
X