এনায়েত শাওন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

বহিষ্কার হতে পারেন জাপার আরও চার প্রেসিডিয়াম মেম্বার

বহিষ্কার হতে পারেন জাপার আরও চার প্রেসিডিয়াম মেম্বার

জাতীয় পার্টিতে শনির দশা যেন পিছু ছাড়ছেই না। দলে বিভাজনের জেরে একের পর এক শীর্ষ নেতা বহিষ্কার হচ্ছেন। স্থগিত হওয়া সম্মেলন ঘিরে বিভাজন হেতু দলের মহাসচিবসহ শীর্ষ তিন নেতাকে বহিষ্কারের পর আরও চারজন প্রেসিডিয়াম মেম্বারকে সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। একজন প্রেসিডিয়াম সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করলেও বাকি তিনজনের বিরুদ্ধেও শিগগির সিদ্ধান্ত নিতে পারে দলটি।

নেতারা জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে দল থেকে শীর্ষ নেতাদের বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত হলেও মূলত দলের বহিষ্কৃত নেতাদের সঙ্গে যোগাযোগ ও যোগসাজশের অভিযোগে নতুন করে চারজনকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। এ তালিকায় থাকা সবাই দলের প্রেসিডিয়াম সদস্য। ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকাকে বহিষ্কারের বিষয়টি দলের প্রেসিডিয়াম সভায় চূড়ান্ত হয়েছে। পরবর্তী সময়ে বহিষ্কারের শিকার হতে পারেন দলের সাবেক মহাসচিব ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদের স্ত্রী নাসরিন জাহান রত্না, প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান ও মাসরুর মওলা। যোগসাজশের অভিযোগ থাকলেও মূলত দলের চাঁদা পরিশোধ না করার দায়ে তাদের বহিষ্কার করা হতে পারে।

নেতারা জানায়, গত ২০ জুলাই দলের এক প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর উপস্থিতিতে দলের এ চার নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তবে প্রথম ধাপে ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকাকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। বাকিদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্র জানায়, স্থগিত হওয়া ২৮ জুনের সম্মেলন ঘিরে যে উত্তেজনা শুরু হয়, তারই জেরে জাপা এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একক ক্ষমতা বলে সম্মেলন স্থগিত করলেও পাল্টা সম্মেলনের ঘোষণা দেন দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নু। এনিয়ে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় দলে উত্তেজনা ছড়ায়। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০ (ক) ১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দলের চেয়ারম্যান এ তিন নেতাকে সংগঠনের সব পদ-পদবি—এমনকি প্রাথমিক সদস্য পথ থেকেও অব্যাহতি দেন শীর্ষ তিন নেতাকে।

জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী কালবেলাকে বলেন, দলের প্রেসিডিয়াম বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তবে আপাতত চূড়ান্ত হয়েছে প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকাকে দলের শৃঙ্খলাভঙ্গের অপরাধে সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X