বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘কারিনা কাপুর আমার স্ত্রী ছিলেন’, দাবি ‘মুফতি’ কাভির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকেন ‘মুফতি’ কাভি। এক চমকপ্রদ ও বিস্ময়কর দাবি করে সমালোচনা ও বিদ্রুপের মুখে পড়েন তিনি। এ মুফতি বলেছেন, বলিউডের ‘বেবো’ খ্যাত অভিনেত্রী কারিনা কাপুর তার স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছিল।

বেশকিছুদিন আগে এক পডকাস্টে অংশ নিয়ে ‘মুফতি’ কাভি ভারতীয় চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে নিজের সম্পর্ক ও যোগাযোগ নিয়ে একাধিক দাবি করেন। সেখানে তিনি বলেন, তরুণ বয়স থেকেই তিনি সুদর্শন ছিলেন এবং এক সময় তাকে ‘সেঠ শাহিদ’ নামেও ডাকা হতো। তার দুবাইসহ ভারতীয় ব্যবসায়ী ও আলেম সমাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও দাবি করেন তিনি।

‘মুফতি’ কাভির ভাষ্য অনুযায়ী, তার ভারতে নিয়মিত যাতায়াত ছিল এবং সেখানে গেলে তার নানা আকাঙ্ক্ষাও জেগে উঠত। এ সময় তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করত, তিনি কাকে চান।

পডকাস্টে তিনি দাবি করেন, ১৯৯৬ সালে কারিনা কাপুরের সঙ্গে তার প্রথম যোগাযোগ গড়ে ওঠে। সে সময় করিনার বয়স আনুমানিক ২১ থেকে ২৩ বছরের মধ্যে ছিল। পরে ১৯৯৯ সাল পর্যন্ত তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়।

তিনি বলেন, হিন্দুদের কাছেও আসমানি কিতাব রয়েছে এবং শরিয়ত অনুযায়ী মুসলমানরা হিন্দু নারীদের বিয়ে করতে পারেন। সেই অনুযায়ী তিনিও কারিনা কাপুরের সঙ্গে নিকাহ করেছিলেন।

মুফতি কাভি দাবি করেন, কারিনা কাপুর ‘পাকিস্তানের ভাবি’ ছিলেন, কারণ তিনি তার স্ত্রী ছিলেন এবং তার নিকাহে ছিলেন।

তিনি আরও বলেন, হয়তো ‘সেঠ শাহিদ’ নামটি কারিনা কাপুরকে প্রভাবিত করেছিল। তখন কারিনা কাপুর এখনকার মতো বড় তারকা ছিলেন না, সে কারণেই তাদের নিকাহ সম্ভব হয়েছিল বলে দাবি করেন তিনি।

মুফতি কাভির আরও দাবি করেন, কারিনা কাপুর ও সাইফ আলী খানের বিয়ের সময় ভারতের কিছু আলেম ওই বিয়েকে হারাম ঘোষণা করেছিলেন। তবে তিনি নিজে সেই বিয়েকে হালাল বলে ফতোয়া দেন। কারিনা কাপুর তার নিকাহে ছিলেন, এই কারণেই তিনি প্রকাশ্যে সাইফ আলী খানের সঙ্গে করিনার বিয়ের পক্ষে অবস্থান নেন বলেও দাবি করেন।

পডকাস্টে তিনি আরও বলেন, এখনো যদি ঐশ্বরিয়া রাইয়ের পক্ষ থেকে নিকাহের প্রস্তাব আসে, তাহলে তিনি প্রস্তুত। কারণ শুরু থেকেই ঐশ্বরিয়া রাইকে তার পছন্দ ছিল।

তবে কাভি কারিনাকে স্ত্রী দাবি করলেও তাদের মধ্যে কখন ও কেন তালাক হয়েছে—সে বিষয়ে কোনো তথ্য জানাননি।

সূত্র : ডন নিউজ

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X