কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাস নিয়ে গ্রাহকদের দুঃসংবাদ দিল তিতাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ এবং এলএনজি বহনকারী কার্গো পৌঁছাতে দেরি হওয়ায় আগামী তিন দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে আগামী রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহক এই সমস্যার সম্মুখীন হতে পারেন।

শুক্রবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফেসবুকে তাদের ভেরিফায়েড পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার ফলে শুক্রবার সকাল ৬টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত সব এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে। বিশেষ করে রান্নার কাজে ব্যবহৃত আবাসিক সংযোগ এবং শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্যাস সরবরাহ সাময়িক বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত শেষ করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।

এদিক হঠাৎ গ্যাসের চাপ কমে যাওয়ায় শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরা ভোগান্তির কথা জানিয়েছেন। শীতের মৌসুমে গ্যাসের এই স্বল্পচাপ জনজীবনে বাড়তি চাপ তৈরি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

শিশু রামিসা ধর্ষণ-হত্যা / আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X