তানজিম মাহমুদ, জবি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

শিক্ষক সংকটে সেশনজটে আটকে আছেন শিক্ষার্থীরা

জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ
শিক্ষক সংকটে সেশনজটে আটকে আছেন শিক্ষার্থীরা

শিক্ষক সংকটে প্রায় অচলাবস্থা দেখা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে। চলমান সাতটি ব্যাচের শিক্ষার্থীর ক্লাস পরীক্ষার জন্য বর্তমানে নিয়মিত শিক্ষক রয়েছেন মাত্র দুজন। এরই মধ্যে কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ১ বছরের বেশি সময়ের জটে রয়েছেন। দ্রুত এ সমস্যা সমাধান না করা গেলে আরও বেশি সময়ের সেশনজটের আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও বিভাগটিতে ল্যাব, স্টুডিও, সেমিনার, শ্রেণিকক্ষসহ রয়েছে নানাবিধ সংকট, নেই বিভাগীয় কোনো লাইব্রেরি বা সেমিনার কক্ষ।

বিভাগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে শিক্ষকের জন্য চারটি পদ রয়েছে। প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে রয়েছেন একজন করে। প্রতিষ্ঠার পর থেকেই খণ্ডকালীন শিক্ষকের মাধ্যমে পাঠদান কার্যক্রম চালাচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশনটি; কিন্তু বর্তমানে নিয়মিত শিক্ষক আছেন মাত্র দুজন এবং একজন শিক্ষাছুটিতে আছেন। এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষককে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে প্রভাষক হিসেবে পাঠানো হয়। তিনিও এখন শিক্ষাছুটিতে বিদেশে আছেন।

বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৪ জনের বেশি শিক্ষককে খণ্ডকালীন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, খণ্ডকালীন শিক্ষকরা অনলাইনে ক্লাস নেন, ক্যাম্পাসে সশরীরে অনেক কম ক্লাস নেন তারা।

এদিকে করোনাকালীন জটিলতাসহ শিক্ষক সংকটের কারণে বর্তমানে বিভাগটিতে চলমান

২০১৮-১৯ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরাই অন্তত ১ বছরের সেশনজটে পড়েছেন। শিক্ষক সংকট নিরসনে বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনে একাধিকবার আবেদন করা হলেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছেন শিক্ষকরা।

এ বিষয়ে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জবি ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার কালবেলাকে বলেন, ‘শিক্ষক সংকট আমাদের বহুদিনের। বিগত ৭ বছরে ৪ জন ভিসি পরিবর্তন হয়েছেন, কিন্তু ৪ জন শিক্ষক নিয়োগ হননি আমাদের বিভাগে। শিক্ষক নিয়োগ না হওয়ার মূল কারণ হচ্ছে প্রশাসনের উদাসীনতা।’

তিনি আরও বলেন, ‘আমাদের ক্লাসরুম সংকট, ল্যাব ও ইকুইপমেন্টের অভাব, শিক্ষক সংকট নিয়ে আমরা বহুবার স্মারকলিপি জমা দিয়েছি, কাজ হয়নি।’

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম কালবেলাকে বলেন, ‘আমাদের বিভাগে বর্তমানে মাত্র দুজন নিয়মিত শিক্ষক রয়েছেন। যার ফলে খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস, পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে বিভাগের শিক্ষক নিয়োগের জন্য তিন উপাচার্যের প্রশাসনে চিঠি দেওয়া হলেও সিদ্ধান্ত আসেনি। বর্তমান প্রশাসনকেও এ ব্যাপারে অবগত করা হয়েছে।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমরা এ ব্যাপারে বিভাগের কাছ থেকে চিঠি পেয়েছি এবং আমরা এটা আমলে নিয়েছি। নতুন পদ সৃষ্টি করার জন্য ইউজিসি বরাবর আবেদন করতে হবে। অর্গানোগ্রাম কমিটির সিদ্ধান্ত পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব এবং শিগগির এ সমস্যার সমাধান হবে বলে আমি আশাবাদী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১০

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১১

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১২

আজ বিশ্ব গোসল দিবস

১৩

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৪

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৫

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৭

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৮

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৯

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

২০
X