স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইয়ে কেমন থাকবে আবহাওয়া আর উইকেট?

পিচ তেমন প্রভাব ফেলবে না আজকের ম্যাচে বলেই মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা। ছবি : সংগৃহীত
পিচ তেমন প্রভাব ফেলবে না আজকের ম্যাচে বলেই মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাই-ভোল্টেজ ম্যাচ, যেখানে জয় মানে প্রায় নিশ্চিত সুপার ফোর টিকিট। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ আগের ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়ে দারুণ আত্মবিশ্বাসী, অন্যদিকে চারিথ আসালঙ্কার শ্রীলঙ্কা নামছে নিজেদের প্রথম ম্যাচ খেলতে।

আবহাওয়া প্রতিবেদন

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা) ম্যাচ শুরু হওয়ার সময় আবুধাবির তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা তুলনামূলক কম, তাই গরমে খেলোয়াড়দের শরীরের ওপর চাপ থাকলেও বৃষ্টির কোনো আশঙ্কা নেই। অর্থাৎ নিরবচ্ছিন্নভাবে ম্যাচ সম্পন্ন হওয়ারই সম্ভাবনা বেশি।

পিচ প্রতিবেদন

শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেট ইতিমধ্যেই দেখা গেছে শুষ্ক ও খানিকটা ফাটল ধরা। এখানে আফগানিস্তান ও বাংলাদেশ সহজেই হংকংকে হারিয়েছে। তবে ব্যাটিং কিংবা বোলিং—দুটোর দিকেই খুব বেশি সুবিধা দেয়নি এই পিচ। রান তোলাটা সহজ হবে না, আবার বোলাররাও অতিরিক্ত সুবিধা পাবেন না। ফলে টসের গুরুত্ব খুব একটা থাকছে না, বরং পরিকল্পনা আর শুরুর দিকের চাপ সামলানোই হবে মূল চাবিকাঠি।

বাংলাদেশ আগেই এই মাঠে খেলে কন্ডিশন বুঝে নিয়েছে, যা টাইগারদের এগিয়ে রাখছে। শ্রীলঙ্কার জন্য এ এক নতুন চ্যালেঞ্জ, আর বাংলাদেশ চাইবে সেটিই কাজে লাগাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X