স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিল রিয়াল

প্রতীকি ছবি।
প্রতীকি ছবি।

আর্জেন্টিনার যুব দলে ডাক পেলেও আপাতত দেশের হয়ে খেলতে নামা হচ্ছে না আর্জেন্টিনা ও রিয়াল তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর। ১৮ বছরের এই প্রতিভাবান উইঙ্গারকে আসন্ন অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে ছাড়তে রাজি নয় রিয়াল মাদ্রিদ। বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোচ জাবি আলোনসো।

সদ্যই রিভার প্লেট থেকে ৪৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ ভাঙিয়ে ছয় বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে পা রেখেছেন মাস্তান্তুয়ানো। যোগ দেওয়ার পরপরই পেয়েছেন লা লিগায় শুরুর একাদশে খেলার সুযোগ। এত অল্প সময়ে নিজেদের ভবিষ্যৎ বিনিয়োগে পরিণত হওয়া এই তরুণকে তাই কোনোভাবেই ছাড়তে চায় না লস ব্লাঙ্কোস।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিয়েগো প্লাসেন্তের প্রাথমিক দলে নাম না থাকলেও, দেশটির গণমাধ্যমের দাবি কর্মকর্তারা ইউরোপে গিয়ে শেষ মুহূর্তে রাজি করানোর চেষ্টা চালাবেন। বিশেষ করে মাস্তান্তুয়ানো যেহেতু এ বছরের শুরুতে ভেনেজুয়েলার বিপক্ষে সিনিয়র দলের হয়ে অভিষেক করেছিলেন, তাই তাকে দলে চাইছে আর্জেন্টিনা।

তবে আলোনসোর বক্তব্য একেবারেই পরিষ্কার— ‘যদি সিদ্ধান্ত আমাদের হাতে থাকে, তাহলে ও মাদ্রিদেই থাকবে।’

মাস্তান্তুয়ানোকে ছেড়ে দিলে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে প্রায় সাতটি ম্যাচে তাকে হারাবে রিয়াল মাদ্রিদ। এ কারণেই ক্লাব মনে করছে, এই সময়ে তাকে ইউরোপেই রাখা তার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। একইসঙ্গে এ ঘটনা বর্তমান সময়ের আরেক বাস্তবতাকে সামনে আনছে—শীর্ষ ইউরোপীয় ক্লাবগুলো ক্রমশ কড়া হচ্ছে তরুণ তারকাদের বয়সভিত্তিক টুর্নামেন্টে ছাড়তে।

আগামী সপ্তাহান্তে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আবারও মাঠে নামার সম্ভাবনা রয়েছে মাস্তান্তুয়ানোর। অন্যদিকে, আর্জেন্টিনা আগামী ১৫ সেপ্টেম্বর ঘোষণা করবে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের চূড়ান্ত দল। তবে মাদ্রিদের দৃঢ় অবস্থান দেখে মনে হচ্ছে, আপাতত সাদা জার্সিতেই আলো ছড়াতে থাকবেন এই তরুণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১০

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৩

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৪

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৫

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৬

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৭

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৮

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৯

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

২০
X