কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে দিনদুপুরে যুবক খুন

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাগীর (২৬) নামের এক যুবককে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাগীরের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সকালে দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন সাগীর। নাজিরেরবাগ সড়কে পৌঁছতেই দুর্বৃত্তরা হঠাৎ তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে ঘাড়ে আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাগীরকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী টিনা বলেন, সকালে দোকানে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। কিছুক্ষণ পর খবর পাই, তাকে মেরে ফেলে রেখেছে। আমার স্বামী কারও সঙ্গে শত্রুতা করেনি। কেন এমন হলো, আমি বুঝতে পারছি না।

জানা গেছে, চার মাস আগে চাকরির কারণে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে রাজধানীর ইসলামপুর থেকে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন সাগীর। হঠাৎ ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সিআইডির সহযোগিতায় প্রাথমিক তদন্ত শুরু করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন কালবেলাকে জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। নিহতের পরিচয় ও পারিবারিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে নিশ্চিত হতে তদন্তের অগ্রগতি সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X