শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : কালবেলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছব্দর আলী (৩৭)। তারা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রসেসিং সার্ভার পদে কর্তব্যরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে জেলা প্রশাসনের জারিকৃত নোটিশ নিয়ে মোটরসাইলে করে জগন্নাথপুরে যাচ্ছিলেন জুয়েল ও ছব্দর আলী। শান্তিগঞ্জের জয়কলস এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা নম্বর প্লেটবিহীন প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন এবং গুরুতর আহত হন ছব্দর আলী।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ছব্দর আলীকে সিলেটে স্থানান্তর করেন। সিলেট যাওয়ার পথেই প্রাণ হারান তিনি।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X