বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ববিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা

ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-ভোলা মহাসড়কে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নব-নির্মিত বিটাক ভবনের মাঠে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং বিভাগের মধ্যে ফুটবল খেলা হয়। এ সময় অ্যাকাউন্টিং বিভাগের ১২তম ব্যাচের একদল শিক্ষার্থীর সঙ্গে ও মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের এক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে বাগবিতণ্ডা জড়ায়।

এ সময় ১২তম ব্যাচের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের ওই সিনিয়রকে ক্ষমা চাইতে বাধ্য করে। তিনি বিষয়টি তাদের ব্যাচের গ্রুপে জানালে কয়েকজন দ্রুত মাঠে গিয়ে প্রতিবাদ করলে তাদের ওপরেও হামলা করা হয়। মারধরে মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে দুজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে জড়ো হয়। অন্যদিকে নব-নির্মিত বিটাক ভবনে জড়ো হয় অ্যাকাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা। পরে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়।

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর ঘটনাস্থলে দুই বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হন। পাশাপাশি দুই পক্ষকে নিবৃত করতে গিয়ে ধাক্কাধাক্কির শিকার হন বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। পরে শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও ক্যাম্পাসজুড়ে থমথমে ভাব বিরাজ করছে। ক্যাম্পাসের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ।

আহত মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ বলেন, আমরা গ্রুপে মেসেজ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আমাদের ফয়সালকে মারধর করছে। তাকে ছাড়াতে গেলে আমাকেও ঘিরে ধরে অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থীরা। পরে আমি সেখান থেকে দৌড়ে চলে আসি।

তবে এ ঘটনায় কোনো বক্তব্য দিতে রাজি হননি অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। শনিবার তাদের নিয়ে বসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X