স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ডের দ্বারপ্রান্তে তাসকিন-লিটন

তাসকিন আহমেদ ও লিটন দাস। ‍ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ ও লিটন দাস। ‍ছবি : সংগৃহীত

চলমান এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে ভিন্ন দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে টাইগার পেসার তাসকিন আহমেদ ও লিটন দাস।

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন। আর মাত্র ৪ উইকেট শিকার করলেই ১০০ উইকেট পূর্ণ হবে তার। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত কিছু করে দেখাতে পারলে এদিনই এই মাইলফলক স্পর্শ করা হবে তাসকিনের।

বাংলাদেশের হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান।

এদিকে রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লিটন দাসও। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৬ রান করলে তিনি সাকিব আল হাসানকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন।

এই মুহূর্তে শীর্ষে থাকা সাকিব আল হাসান ২ হাজার ৫৫১ রান করেছেন, আর লিটনের রান এখন ২ হাজার ৪৯৬। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৫৬ রান করলে এই রেকর্ডও লিটনের দখলে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১০

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১১

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১২

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৩

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৪

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৫

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৮

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৯

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

২০
X