ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

নজরুল ইসলাম দুলালের আয়োজনে শেখ রেহানার জন্মদিন উদযাপন

নজরুল ইসলাম দুলালের আয়োজনে শেখ রেহানার জন্মদিন উদযাপন

শৈলকুপার কবিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলালের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরেফ রেজা মন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নজরুল ইসলাম দুলাল।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে। সেই স্বাধীনতা রক্ষা করতে পারবে বঙ্গবন্ধু পরিবারই। দেশকে এগিয়ে নিতে, দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে দেশ পরিচালনায় আওয়ামী লীগ তথা শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

এ সময় ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ মন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজাদ রহমান, নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপু, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম খান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলু, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল বিশ্বাস, কাচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বাবলু জোয়ার্দার, ধরহলাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের নেতা চাঁদ আলী মোল্লা, ১০ নম্বর বগুড়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাব্বির হোসেন প্রমুখ।

এ ছাড়া গত মঙ্গলবার রাতেও শৈলকুপার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। দুলাল বিশ্বাস বলেন, শৈলকুপা আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। সব অপশক্তি দমন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বিজয়ী করতে পারলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

বীর মুক্তিযোদ্ধার সন্তান দুলাল বিশ্বাস আরও বলেন, আমরা কোনো ফাঁদে পা দেব না। কারও উসকানিতে কান দেব না। সুন্দর আগামী দিনের প্রত্যাশায় বঙ্গবন্ধুর আদর্শ সামনে রেখে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে। ভেদাভেদ ভুলে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।

হিংসা, বিদ্বেষ, সহিংসতা, খুন, জখম, মিথ্যা মামলার মতো জঘন্য কাজ যারা করে, তারা মানুষের ভালোবাসা পায় না। ভালো ব্যবহার এবং বিপদে নিঃস্বার্থভাবে পাশে থাকার কারণেই মানুষ আমাকে ভালোবাসে। আমি চাই একটি আধুনিক বাসযোগ্য, হানাহানি, সহিংসতামুক্ত শৈলকুপা। এ সময় সভায় উপস্থিত লোকজন বলেন, তারা আগামী সংসদ নির্বাচনে শৈলকুপার আসনে দুলাল বিশ্বাসকে নৌকার মাঝি হিসেবে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১০

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১১

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১২

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৩

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৭

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৮

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৯

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X