গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

বিমানে ওঠা শিশু জোনায়েদ শিকলমুক্ত

বিমানে ওঠা শিশু জোনায়েদ শিকলমুক্ত

উড়তে চেয়েছিল আকাশে। কিন্তু পাসপোর্ট ও বোর্ডিং পাস ছাড়াই বিমানে ওঠা আলোচিত জোনায়েদ বাড়ি ফিরেই বাঁধা পড়ে লোহার শিকলে। গত মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে আবারও বাড়ি থেকে পালায় সে। অনেক খোঁজাখুঁজির পর এক আত্মীয়ের বাড়ি থেকে ধরে এনে শিশুটিকে শিকলে বন্দি করা হয়। দুদিন পর গতকাল শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে শিকলটি খুলে দেওয়া হয়। এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা জানান, জোনায়েদের বিমানে চড়ার ইচ্ছা পূরণ করার ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও পালিয়ে যাওয়ায় বেশিরভাগ সময় ঘরেই তালাবদ্ধ করে রাখা হতো তাকে। চার দিন আগে দাদিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাইরে বের হয়। এরপর ঢাকায় গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে সোজা বিমানে উঠে পড়ে, যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের সবজি ব্যবসায়ী ইমরান মোল্লার ছেলে জোনায়েদ। কয়েক বছর আগে মা অন্যত্র চলে যাওয়ার পর সৎমায়ের কাছে বেড়ে ওঠে। পরিবার সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে জোনায়েদ প্রথমে ইজিবাইকে মুকসুদপুর যায়। সেখান থেকে বাসে করে ঢাকার সায়েদাবাদ ও বসুন্ধরা হয়ে এয়ারপোর্টে পৌঁছায়। এর আগেও পালিয়ে ঢাকা, মোংলা, ফরিদপুর, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে গেছে সে।

বাবা ইমরান মোল্লা বলেন, এয়ারপোর্ট থানা থেকে ফোন আসার পর আমার ভাই তাকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়ি এসে সকালেই আবার পালিয়ে যায়। চাচা ইউসুফ মোল্লা বলেন, জোনায়েদ ছোটবেলা থেকেই দুরন্ত। মাদ্রাসা থেকে বারবার পালায় বলে স্কুলে ভর্তি করা হয়েছিল।

শিশু জোনায়েদ জানায়, শখের বশে বিমানে উঠেছিলাম। পরে কিছুই বুঝতে পারছিলাম না। সে আরও বলে, শিকল খুলে দেওয়ায় ভালো লাগছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

দক্ষ মানবসম্পদ গড়তে ড্যাফোডিলের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

পাল্টাপাল্টি হামলায় আবারও অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

চট্টগ্রামের শিশু ইরা মনি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ জন

বন্যায় চীনের খামার থেকে ভেসে গেল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১১

টানা পঞ্চম দিনের বৃষ্টিতে কার্যত স্থবির চট্টগ্রাম

১২

বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

১৩

ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

১৪

ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

১৫

কেন কিছু খেলোয়াড়ের বুটের গোড়ালির অংশ কাটা থাকে?

১৬

বেসামরিক অবকাঠামোতে হামলা জঘন্য যুদ্ধাপরাধ: ইরান

১৭

‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’

১৮

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

১৯

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

২০
X