বোয়ালমারী (ফরিদপুর) ও গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১০:২০ এএম
প্রিন্ট সংস্করণ

দুই জেলায় সংঘর্ষে আহত ৪৫

ভাঙচুর ও অগ্নিসংযোগ
দুই জেলায় সংঘর্ষে আহত ৪৫

ফরিদপুরের বোয়ালমারী ও পটুয়াখালীর গলাচিপায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে শুক্রবার বোয়ালমারীর ওয়াপদা মোড়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হন। এ সময় মোটরসাইকেল-দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের কপালভেড়া বাজারে বিএনপি নেতা হাসান মামুনের সমর্থকদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন।

জানা গেছে, বোয়ালমারী উপজেলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিবদমান দুই পক্ষ পৃথক কর্মসূচি ঘোষণা করে। এ নিয়ে সকাল থেকেই টানটান উত্তেজনা বিরাজ করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও একই কমিটির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের সংঘর্ষ হয়। ওয়াপদা মোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় উভয়পক্ষ একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লা আল মাসুম জানান, হাসপাতালে ৮ জন আহত অবস্থায় আসেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। বিপ্লব ও সংহতি দিবসে এমন ঘটনা ঘটবে, তা বুঝতে পারিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ রকম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হবে ধারণা ছিল না।

অন্যদিকে, গলাচিপায় গতকাল বৃহস্পতিবার রাতে দলীয় মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা হাসান মামুনের সমর্থকরা প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ৯টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তবে তারা একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিএনপি কর্মী ইলিয়াস, সবুজ, নূরনবী, হাসান, কুদ্দুস ব্যাপারী, ইয়াকুব, ওমর, রাহান ও সলেমান হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের আজমির খলিফা, মো. সোহেল খলিফা, শাহাবুল খলিফা, আমেনা বেগম, নাঈম খলিফা ও নবীন খলিফাও চিকিৎসা নিয়েছেন।

তবে ঘটনার পরই আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান হাসান মামুন। সেখানে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা ঘটনাস্থলে ছিলেন। আমরাও প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। ৭ নভেম্বর আমাদের প্রোগ্রাম রয়েছে, সে কারণেই দলের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছিলেন।

চরকাজল ইউনিয়ন যুব অধিকারের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল খলিফা বলেন, আমরা গণঅধিকার পরিষদের সভা শেষে ফিরছিলাম। বিএনপি কর্মীরা আমাদের ডাক দিয়ে হামলা শুরু করে। এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

গলাচিপা থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, কপালভেড়া বাজারে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি দুই পরিবারের বিরোধ, তবে তারা ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

১৯৭৮ বিশ্বকাপ: আর্জেন্টিনার গৌরব, নাকি বিশ্বকাপের কলঙ্ক?

‘মিড-ইয়ার শপিং ফেস্টে’ আকর্ষণীয় অফার দিচ্ছে দারাজ

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

গোপন বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

দিনাজপুরের এক হাসপাতালে ৫ মাসে বেশিরভাগই নরমাল ডেলিভারি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. বোরহান উদ্দিন

১০

অধ্যাপক রীনাত ফওজিয়া সিনেট সদস্য নির্বাচিত

১১

সিএনজি স্টেশন মালিকদের কমিশন ৮ টাকা থেকে ১৪ টাকা করার দাবি

১২

সরকারি সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি

১৩

আজকের মতো কর্মসূচি শেষ / ৫ দফা দাবি দিল তেলাপোকার দল 

১৪

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী 

১৫

মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

১৬

বিশ্বকাপে রূপকথার স্বপ্ন দেখছে আফ্রিকার ৬ লাখ জনসংখ্যার দেশটি

১৭

জনগণকে সম্পৃক্ত করেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৮

চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

১৯

সাফ ফাইনাল: ভারত বধের একাদশ ঘোষণা করল বাংলাদেশ

২০
X