কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার প্রতিপক্ষ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ । ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ । ছবি : সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। বৈশ্বিক আসরে দলটিকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার জতিন্দর সিং। বিশ্বকাপ দলের বড় চমক আমির কালিমের বাদ পড়া। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। বিশ্বকাপে দলটির সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটার বিনায়ক শুক্লা।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে নতুন করে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ওয়াসিম আলি, করণ সোনাভালে ও জে ওডেড্রা। সঙ্গে পেস বিভাগে যুক্ত হয়েছেন শফিক জান ও জিতেন রামানান্দি। রামানান্দি, ওডেড্রা ও ওয়াসিম এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছেন।

বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে ওমানের সঙ্গী হিসেবে রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। আগামী ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওমানের বিশ্বকাপ অভিযান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের স্কোয়াড: জতিন্দর সিং (অধিনায়ক), বিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলি, করণ সোনাভালে, ফয়সাল শাহ, নাদিম খান, সুফিয়ান মাহমুদ, জে ওডেড্রা, শফিক জান, আশিস ওডেড্রা, জিতেন রামানান্দি ও হাসনাইন আলি শাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X