কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পে কমিশনের সভা নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেলে গ্রেড সংখ্যা নির্ধারণ নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে তিন ধরনের ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল।

তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও ছুটি থাকায় এ বৈঠক স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কমিশনের এক সদস্য।

তিনি বলেন, আগামীকালের সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ এখনো ঠিক হয়নি। শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করে কমিশনের সদস্যদের জানিয়ে দেওয়া হবে।

নবম পে-স্কেলের গ্রেড সংখ্যা নিয়ে তিন ধরনের চিন্তাভাবনা করেছেন কমিশনের সদস্যরা। কমিশনের অনেক সদস্য মনে করেন, বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ করা হবে। তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের। তারা মনে করেন, গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টি করা উচিত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেড সংখ্যা ১৬টি করতে অনেক সদস্য একমত হলেও সদস্যদের আরেকটি অংশ চাচ্ছে নবম পে-স্কেলের গ্রেড সংখ্যা ১৪টি করা হোক। এ ক্ষেত্রে তাদের যুক্তি, গ্রেড সংখ্যা অধিক হওয়ায় বেতনবৈষম্য বেশি হতে পারে। এ জন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা।

পে কমিশনের এক সদস্য জানিয়েছেন, কমিশন এখনো বেশ কিছু বিষয়ে একমত হতে পারেনি। এর মধ্যে অন্যতম হলো গ্রেড সংখ্যা নির্ধারণ। গ্রেড সংখ্যা আগের মতোই থাকবে নাকি কমানো হবে, তা চূড়ান্ত করতে হলে কমিশনের সব সদস্যের এ বিষয়ে একমত পোষণ করতে হবে।

এর আগে নতুন বেতন-কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাইয়ে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X