স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিপিএলের স্থগিত ম্যাচের সূচি আবারও পরিবর্তন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলে মঙ্গলবারের দুই ম্যাচ স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্থগিত হওয়া দুই ম্যাচ কবে অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে মিটিংয়ে বসে বিসিবি। সেখানে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় স্থগিত হওয়া দুই ম্যাচ বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। তবে পরবর্তীতে সেই সূচিতেও পরিবর্তন আনে বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, স্থগিত ম্যাচের সূচি ৪ জানুয়ারি সিলেটে নির্ধারিত হয়েছে। ৩১ ডিসেম্বর বিপিএলের কোনো ম্যাচ হবে না। যেহেতু বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক ও একদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর বুধবার রাষ্ট্রীয় শোকের প্রথম দিন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১ ও ২ জানুয়ারির পূর্বনির্ধারিত খেলা যথারীতি অনুষ্ঠিত হবে।

এদিকে, হঠাৎ বিপিএলের ম্যাচ স্থগিত হওয়ার ঘোষণায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে। তবে টিকিট কাটা সমর্থকদের জন্য সুখবর এই যে, মঙ্গলবারের ম্যাচ দেখতে যারা টিকিট কেটেছেন, ৪ জানুয়ারি ওই টিকিটেই তারা খেলা দেখতে পারবেন।

এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবারের নির্ধারিত বিপিএলের দুটি ম্যাচ বাতিল করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেসময় জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X