ডা. আফরীন জাহান
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১০ এএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য পরামর্শ

শীতকালে সিওপিডি রোগীদের ঝুঁকি, প্রতিরোধ ও ব্যবস্থাপনা

শীতকালে সিওপিডি রোগীদের ঝুঁকি, প্রতিরোধ ও ব্যবস্থাপনা

সিওপিডি (ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ)

হলো দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত রোগ, যা ফুসফুসের ক্ষতি এবং শ্বাসনালির প্রদাহের অন্যতম কারণ। বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বহু এলাকায় শৈত্যপ্রবাহ, শুষ্ক বাতাস ও ধুলাবালির পরিমাণ বেশি থাকে। তাই এ সময় দেশের সিওপিডি রোগীদের জন্য সংবেদনশীল।

শীতকালীন সিওপিডির উপসর্গ

শীতকালে বাংলাদেশে সিওপিডি রোগীদের উপসর্গ উল্লেখযোগ্যভাবে বাড়ে। কারণ এ সময় দেশে

স্থানীয়ভাবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া, ধুলাময় রাস্তা, কুয়াশা এবং শ্বাসযন্ত্রের ভাইরাস সংক্রমণ সব

মিলিয়ে সিওপিডি রোগীদের সমস্যা হঠাৎ বেড়ে যায়। শীতকালে দেশজুড়ে বাতাসে পিএম ২.৫ ও পিএম ১০ কণার মাত্রা বছরের অন্যান্য সময়ের তুলনায় ৩ থেকে ৪ গুণ বাড়ে। দেশে শীতকালে সিওপিডি রোগীরা সাধারণত সকালে বেশি কাশি, শ্বাসকষ্ট, অতিরিক্ত বা ঘন কফ,

কফের রং পরিবর্তন, বুক ভারী লাগা, শোঁ শোঁ শব্দ,

সামান্য হাঁটলেই হাঁপ ধরার মতো সমস্যার মুখোমুখি হন। শীতকালে সিওপিডি রোগীদের হাসপাতালে ভর্তির হার প্রায় দ্বিগুণ হয়।

করণীয়

সিওপিডি রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধুলা ও দূষণ থেকে সুরক্ষা নেওয়া, বাইরে বের হলে এন-৯৫ মাস্ক ব্যবহার করতে হবে। ভোর ও গভীর রাতে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে।

ধুলাময় রাস্তা ও নির্মাণাধীন এলাকাগুলো এড়িয়ে চলা,

একই সঙ্গে শরীর গরম রাখতে মাফলার, টুপি ও মোজা ব্যবহার করা এবং ঠান্ডা বাতাস সরাসরি নাক-মুখে

লাগতে না দেওয়া। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী

বার্ষিক ফ্লু ভ্যাকসিন ও নিউমোকক্কাল ভ্যাকসিন গ্রহণ

করা এবং ইনহেলার সঠিকভাবে ব্যবহার করতে স্পেসার ব্যবহার করা।

কখন চিকিৎসা নিতে হবে

সিওপিডি রোগীর ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে যেতে হবে, যদি কাশি হঠাৎ বেড়ে যায়; কফের রং হলুদ/সবুজ/বাদামি হয়; শ্বাস নিতে স্বাভাবিকের তুলনায় বেশি কষ্ট হয়; বুকে শোঁ শোঁ বা হুইজিং শব্দ বাড়ে; ওষুধ বা ইনহেলার আগের চেয়ে বেশি গ্রহণ করা; জ্বর ১ থেকে ২ দিনের বেশি স্থায়ী হলে; রাতে ঘুমাতে সমস্যা হলে; অস্বাভাবিক ক্লান্তি বা মাথা ঘোরা অনুভব হলে।

ডা. আফরীন জাহান

সহকারী অধ্যাপক, পাবলিক হেলথ বিভাগ

আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১০

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১১

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১২

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১৩

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৪

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

১৫

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

১৬

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

১৭

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১৮

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

১৯

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

২০
X