শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

কংগ্রেসম্যানদের চিঠির উদ্দেশ্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা

সম্প্রীতি বাংলাদেশ
কংগ্রেসম্যানদের চিঠির উদ্দেশ্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘু নির্যাতনের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বরাবর মার্কিন কংগ্রেসম্যানদের চিঠির প্রতিবাদ জানিয়ে সম্প্রতি বাংলাদেশ বলেছে, বাইডেনকে দেওয়া কংগ্রেসম্যানদের এই চিঠির উদ্দেশ্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল এক বিবৃতিতে গত শুক্রবার এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, চিঠিতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের কাছে কয়েকজন মার্কিন কংগ্রেসম্যান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তার অভাব বোধ করছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং হিন্দুরা এ দেশ ছেড়ে ভারতে চলে যাচ্ছে। এ সবই নাকি ঘটছে শেখ হাসিনার শাসনামলে।

কংগ্রেসম্যানদের চিঠির ভিত্তিতে দেশে এবং বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ত্রিশ লাখ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের এই নোংরা ষড়যন্ত্রে আমরা মর্মাহত। একই সঙ্গে গভীর দুঃখের সঙ্গে বলতে চাই, জাতির পিতা ও তার সুযোগ্য কন্যার মানবিক জীবনাদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এই অপপ্রচারের উদ্দেশ্য।

মার্কিন কংগ্রেসম্যানদের অসত্য তথ্যসংবলিত চিঠির ভিত্তিতে সুপরিকল্পিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, সংখ্যালঘুদের বিষয়ে শেখ হাসিনা নিজে কতখানি সংবেদনশীল সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে তার প্রতি সংখ্যালঘুদের আস্থার বিষয়টিও আমরা তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে নিয়ত উপলব্ধি করে চলেছি। মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে দেশে-বিদেশে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা বাংলাদেশের জন্য অসম্মানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X