রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা দম্পতির খুনিদের দ্রুত শাস্তির দাবি এটিএম আজহারের

নিহত বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে যান এটিএম আজহারুল ইসলাম। ছবি : কালবেলা
নিহত বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে যান এটিএম আজহারুল ইসলাম। ছবি : কালবেলা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজের বাড়িতে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামে নিহত বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে যান এটিএম আজহারুল ইসলাম।

এ সময় তিনি নিহত দম্পতির শোকার্ত পরিবার, স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান।

এটিএম আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় আমি ক্ষুব্ধ, ব্যথিত এবং দুঃখিত। এ হত্যাকাণ্ডে কী রহস্য আছে, কারা দায়ী এবং কেন তাদের হত্যা করা হয়েছে এটা খুঁজে বের করা হোক। আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো, দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক। এটা আমি জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের ভাবিয়ে তুলছে। এটা শুধু তারাগঞ্জ-বদরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি না। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এভাবে চললে দেশে নির্বাচন কীভাবে হবে।

এর আগে রোববার সকালে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীরা গেট টপকে বাড়ির ভেতরে ঢুকে ডাইনিং রুমে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।

যোগেশচন্দ্র রায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ২০১৬ সালে অবসর গ্রহণ করেছেন। তার দুই ছেলে বাইরে কর্মরত থাকায় তারা স্বামী-স্ত্রী গ্রামের বাড়িতে থাকতেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গোয়েন্দা বিভাগ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ক্রাইমসিনে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর দুপুর তিনটার দিকে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরবর্তীতে সুরতহালও সম্পন্ন করা হয়েছে। অনেকগুলো বিষয় মাথায় রেখে সেগুলো নিয়ে কাজ করছি। খুব কম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১০

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১১

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৩

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৪

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৫

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৭

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৮

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৯

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

২০
X