কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রংপুর-১ আসনে এনসিপির প্রার্থী জাপার ছাত্র সংগঠনের সাবেক সভাপতি

আল মামুন। ছবি : সংগৃহীত
আল মামুন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে রংপুর-১ আসনে (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের একাংশ) মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি আল মামুনের নাম উল্লেখ করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

মো. আল মামুন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সম্মুখসারির জুলাই যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতারা জানান, আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা আল মামুনকে বিবেচনায় নিয়েই তাকে রংপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা যায়, আল মামুন গত ২ ডিসেম্বর এনসিপির রংপুর জেলা কমিটির আহ্বায়ক হন। এর আগে ২০১৯ সালে তিনি জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৩ সালে কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন সংগ্রহ করেন।

এদিকে আল মামুন এনসিপির প্রার্থী হয়ে গণমাধ্যমের কাছে দাবি করেন, তিনি ১৩ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করেন। ওই সময় জাতীয় পার্টিকে সংসদ থেকে পদত্যাগের দাবিও করেন। কিন্তু জাতীয় পার্টি তেমন কিছু না করায় সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। আন্দোলনে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। এনসিপি যেহেতু জুলাই অভ্যুত্থানের বড় একটা অংশ থেকে গঠিত হয়েছে সেই তাকে নিয়ে সমালোচনার সুযোগ নেই।

অন্যদিকে রংপুর-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন এনপিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। পরবর্তী ধাপে রংপুরের বাকি চারটি আসনে প্রার্থী ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X