কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৯:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

নাগরিকদের সঙ্গে দূরত্বে ইমেজ সংকটে ওয়াসা

আলোচনা সভায় অভিমত
নাগরিকদের সঙ্গে দূরত্বে ইমেজ সংকটে ওয়াসা

ওয়াসা অনেক উন্নয়নমূলক কাজ করলেও নাগরিকদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় প্রতিষ্ঠানটি ইমেজ সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান। গতকাল মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের ‘পানির অপচয় রোধ ও এলাকাভিত্তিক পানির মূল্য নির্ধারণে নাগরিক মতামত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ। বক্তব্য দিয়েছেন ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায়, পানি ও নদী নিয়ে গবেষক আমিনুল রসুল, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য সালাউদ্দিন আহমেদ, স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, তরুণ সংঘের চেয়ারম্যান ফজলু হক, সোহেল প্রমুখ।

ওয়াসা কর্তৃপক্ষকে নাগরিক সচেতনতা গড়তে কর্মসূচি গ্রহণের পরামর্শ দিয়ে শফিকুজ্জামান বলেন, দুর্নীতি রোধে শতভাগ প্রযুক্তিবান্ধব মিটার ব্যবস্থা চালু করা প্রয়োজন। সেইসঙ্গে পানির লিকেজ বন্ধ, এলাকাভিত্তিক নজরদারি জোরদার, পানির অপচয় রোধে নাগরিক সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ওয়াসা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ভোক্তা অধিদপ্তরও সরকারি প্রতিষ্ঠান। আমাদের কাছে ওয়াসা নিয়ে অনেক অভিযোগ আসে; কিন্তু আরেকটি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়।

উত্তম কুমার রায় বলেন, আইএমএফ পানিতে ভর্তুকি দিতে সরকারকে বারবার নিষেধ করছে। ভর্তুকি তুলে নিতে চাপ দিচ্ছে; কিন্তু সরকার এবং ওয়াসা এখন পর্যন্ত ভর্তুকি অব্যাহত রেখেছে। পানির মূল্য সম্পর্কে তিনি বলেন, ওয়াসার পানির মূল্য হবে তিন স্তরে। যেমন নিম্নআয়ের মানুষের পানির দাম হবে বর্তমান উৎপাদন খরচের চেয়েও কম। মধ্যবিত্ত পরিবারের জন্য মূল্য হবে উৎপাদন খরচের সমান। আর উচ্চবিত্তদের পানির মূল্য হবে উৎপাদনের খরচের চেয়েও বেশি।

মূল প্রবন্ধে মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন কমে যাচ্ছে। সেইসঙ্গে নদ-নদী, খাল-বিল, পুকুরের পানি দূষিত হয়ে পড়ছে। বিশ্বের সেরা পানি বিশেষজ্ঞদের মতামত আগামী বিশ্বযুদ্ধ হতে পারে পানি নিয়ে। তাই আগামী দিনের এবং আগামী প্রজন্মের জন্য পর্যাপ্ত পানির নিরাপদ ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নাগরিকদের জন্য সুপেয় পানি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X