সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৮:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

খুলল নলকা ফ্লাইওভার নির্ঝঞ্ঝাট ঈদযাত্রা

খুলল নলকা ফ্লাইওভার নির্ঝঞ্ঝাট ঈদযাত্রা

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ২২ জেলার মানুষের ঈদযাত্রা নির্ঝঞ্ঝাট করতে খুলে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের নলকা ফ্লাইওভার। এটি খুলে দেওয়ার ফলে অনেকটাই যানজটের শঙ্কামুক্ত থাকবে উত্তরের মহাসড়কগুলো। গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের নলকা ফ্লাইওভারটি উদ্বোধন করেন

সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেন। এ সময় সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. গোলাম মর্তুজা, অতিরিক্ত সচিব রোকন আনোয়ার, সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপসচিব তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, নলকা ফ্লাইওভার খুলে দেওয়ায় এ মহাসড়কে যানজট হওেয়ার শঙ্কা কেটে যাবে। উত্তরের ঈদযাত্রায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

উল্লেখ্য, ঢাকার সঙ্গে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্তত ২২ জেলার সড়ক যোগাযোগের অন্যতম রুট বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের ১০৫ কিলোমিটার মহাসড়ক। দীর্ঘদিন ধরে ঈদ উৎসব এলেই এ মহাসড়কে যানজটসহ নানা দুর্ভোগ পোহাতে হয় ঘরমুখো যাত্রীদের। এ রুটে প্রতিদিন ২০ থেকে ২২ হাজার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করলেও ঈদের আগে-পরে এক সপ্তাহ ৪২ থেকে ৫০ হাজার গাড়ি চলাচল করে। নলকা এলাকায় নতুন ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে এ যানজট অনেকাংশে নিরসন হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X